সংবাদ

শুধু নারীদের জন্য মিনিস্টারে চাকরির সুযোগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

শুধু নারীদের জন্য মিনিস্টারে চাকরির সুযোগ
ছবি: প্রতীকী

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির রিটেইল বিভাগে সেলস অ্যাসোসিয়েট পদে পাঁচজন নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৬ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত কর্মীদের মাসিক বেতন দেওয়া হবে ১২ হাজার থেকে ১৭ হাজার টাকা। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী থাকছে মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি ও উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা।

নিয়োগের বিস্তারিত তথ্য

·         প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড

·         পদের নাম: সেলস অ্যাসোসিয়েট

·         বিভাগ: রিটেইল

·         পদসংখ্যা: ৫টি

·         চাকরির ধরন: ফুলটাইম

·         কর্মক্ষেত্র: অফিসে

·         প্রার্থীর ধরন: শুধু নারী

·         বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর

·         কর্মস্থল: গুলশান-১, ঢাকা

·         বেতন: মাসে ১২ হাজার থেকে ১৭ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের উচ্চমাধ্যমিক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা প্রয়োজন। এ পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে

বেতনের পাশাপাশি নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন:

·         মোবাইল বিল

·         প্রতিবছর বেতন বৃদ্ধি

·         বছরে দুটি উৎসব বোনাস

·         প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে নিচের লিংকে প্রবেশ করুন।

আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

শুধু নারীদের জন্য মিনিস্টারে চাকরির সুযোগ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত