সংবাদ

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারগ্যাস নিক্ষেপ


জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারগ্যাস নিক্ষেপ
ছবি : সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সকাল সাতটার দিকে কিছুসংখ্যক শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ টিয়ারগ্যাস সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে সড়ক ও মহাসড়কের কোথাও কোনো অবরোধের খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে থাকায় মহাসড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার গাড়ি কম চলতে দেখা গেছে। আজও শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। অল্পসংখ্যক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

এদিকে গত কয়েক দিনের অব্যাহত শ্রমিক অসন্তোষের ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় প্রায় চার হাজার আসামি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারগ্যাস নিক্ষেপ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সকাল সাতটার দিকে কিছুসংখ্যক শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ টিয়ারগ্যাস সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে সড়ক ও মহাসড়কের কোথাও কোনো অবরোধের খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে থাকায় মহাসড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার গাড়ি কম চলতে দেখা গেছে। আজও শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। অল্পসংখ্যক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

এদিকে গত কয়েক দিনের অব্যাহত শ্রমিক অসন্তোষের ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় প্রায় চার হাজার আসামি করা হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত