সংবাদ

চার জেলায় নতুন এসপি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

চার জেলায় নতুন এসপি

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদল করা হয়। এই পরিবর্তনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিটগুলোতে নতুন নেতৃত্ব আনা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এছাড়া, বর্তমানে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

অপরদিকে, জামালপুর জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদাকে। পাশাপাশি, এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার পুলিশ সুপারের দায়িত্বে আনা হয়েছে। এর বাইরে জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চার জেলায় নতুন এসপি

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত