মানিকগঞ্জের সাটুরিয়ায় পোশাক শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৭ নভেম্বর) রাত ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না-ফকির বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘পল্লীসেবা’ নামের যাত্রীবাহী বাসটি সাটুরিয়ার গোলড়া এলাকায় অবস্থিত তারাসীমা অ্যাপারেলস লিমিটেডের পোশাক শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। রাতে বাসটি স্ট্যান্ডে পার্কিং করা অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাটুরিয়া ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মজিবুর রহমান জানান, তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হলেও আগুনে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফেলে দেওয়া কোনো বিড়ি বা সিগারেটের জ্বলন্ত অংশ থেকে বাসে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন