সংবাদ

চাঁদপুরে নিষিদ্ধ আ.লীগের জেলার সভাপতি ও ২ নারীসহ আটক ৩০

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম

চাঁদপুরে নিষিদ্ধ আ.লীগের জেলার সভাপতি ও ২ নারীসহ আটক ৩০
ছবি : সংগৃহীত

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে দুজন নারীও রয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

শুক্রবার রাত ৯টার দিকে পৌর ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্রীরামদী নিজ বাড়ি থেকে সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছাত্রলীগের সাবেক নেতা হাসিবুল হাসান মুন্নাসহ অন্যদেরও আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ ঘটনার সিসিটিভি ফুটেজে চার তরুণের পালানোর দৃশ্য শনাক্ত করে পুলিশ। এর জেরে সন্ধ্যায় চাঁদপুর শহরে বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নাশকতার অভিযোগে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়।

আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন - চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সম্পাদক আমজাদ হোসেন রনি, বাগাদী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন এবং যুবলীগ নেতা আরিফ হোসেন। এ ছাড়া জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়ার স্ত্রী ও কন্যাকেও আটক করে থানায় রাখা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযান চলছে। আটককৃতদের নাম-পরিচয় যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

চাঁদপুরে নিষিদ্ধ আ.লীগের জেলার সভাপতি ও ২ নারীসহ আটক ৩০

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত