পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সংলগ্ন সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের প্রবল ঢেউয়ের তোড়ে রিয়াজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল শুঁটকি পল্লি সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের সন্ধানে কোস্ট গার্ড, বন বিভাগ ও স্থানীয় জেলেরা শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে ‘ইকোট্যুরিজম’ নামের একটি নৌযানে ২০ জন পর্যটক হিরণ পয়েন্ট ও নীলকমল এলাকা ঘুরে আলোরকোলে পৌঁছান। ট্রলারে করে চরে নেমে তিনজন পর্যটক সাগরে গোসল করতে নামলে তীব্র স্রোতে রিয়াজ ভেসে যান। খবর পেয়ে রামপাল জেলে সমিতির সদস্য, কোস্ট গার্ড পশ্চিম জোন এবং বন বিভাগের টহল দল তাৎক্ষণিক সাগরে তল্লাশি শুরু করে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের টহল দল উদ্ধার অভিযানে নেমেছে। খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান জানান, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে দুবলার চরে যাওয়া পর্যটকদের মধ্যে এ দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ড ও বন বিভাগ যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন