সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরে


প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরে
ছবি : সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটির কারণে শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সরকারি এই ছুটির আওতায় বন্দর ও কাস্টমসের সব ধরনের দাপ্তরিক ও বাণিজ্যিক কার্যক্রমও আজ বন্ধ রাখা হয়েছে। তবে বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, সরকারের ঘোষণা অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি থাকায় আজকের দিনে বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের আগেই অবহতে করা হয়েছিল। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ছুটির দিনগুলোতে বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমানও বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীরা নিয়ম মেনে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছেন।

উল্লেখ্য, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বন্দর দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। তবে পূজা ও বিশেষ ছুটির কারণে আগামী সোমবার (৯ নভেম্বর) দীপাবলি (কালীপূজা) উপলক্ষেও একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরে

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটির কারণে শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সরকারি এই ছুটির আওতায় বন্দর ও কাস্টমসের সব ধরনের দাপ্তরিক ও বাণিজ্যিক কার্যক্রমও আজ বন্ধ রাখা হয়েছে। তবে বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, সরকারের ঘোষণা অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি থাকায় আজকের দিনে বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের আগেই অবহতে করা হয়েছিল। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ছুটির দিনগুলোতে বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমানও বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীরা নিয়ম মেনে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছেন।

উল্লেখ্য, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বন্দর দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। তবে পূজা ও বিশেষ ছুটির কারণে আগামী সোমবার (৯ নভেম্বর) দীপাবলি (কালীপূজা) উপলক্ষেও একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত