সংবাদ

ট্রেনে ছিনতাইকারীর হাতে প্রাণ গেল স্কুল শিক্ষকের


প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

ট্রেনে ছিনতাইকারীর হাতে প্রাণ গেল স্কুল শিক্ষকের
ছবি : সংবাদ

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে পড়ে আনোয়ার হোসেন (২৮) নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে। পরবর্তীতে রাজধানী ঢাকার বনানী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা।

নিহত আনোয়ার হোসেন ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মো. শাজাহানের ছেলে। তিনি পুরান ঢাকার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর রেলস্টেশন থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠেন আনোয়ার। ট্রেনটি বনানী এলাকা অতিক্রম করার সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নিয়ে তাকে ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শুক্রবার (৬ নভেম্বর) রাতে গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ট্রেনে ছিনতাইকারীর হাতে প্রাণ গেল স্কুল শিক্ষকের

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে পড়ে আনোয়ার হোসেন (২৮) নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে। পরবর্তীতে রাজধানী ঢাকার বনানী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা।

নিহত আনোয়ার হোসেন ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মো. শাজাহানের ছেলে। তিনি পুরান ঢাকার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর রেলস্টেশন থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠেন আনোয়ার। ট্রেনটি বনানী এলাকা অতিক্রম করার সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নিয়ে তাকে ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শুক্রবার (৬ নভেম্বর) রাতে গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত