ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে একটি মাইক্রোবাসের সজোরে ধাক্কায় ৯ জন আহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক গাড়ির ভেতরে আটকে পড়েন।
শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ইতালি প্রবাসী রাসেল মাতব্বরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে স্বজনরা মাদারীপুরে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইক্রোবাসটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে আটকে পড়া চালকসহ আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন - রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার (১৮), খাদিজা আক্তার (১৮), ইতালি প্রবাসী রাসেল মাতব্বর (৩০), সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮), মেহেদী (৩৫), মাইক্রোবাস চালক মো. ইব্রাহিম (৩৬) এবং আল-আমিন (৩০)।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন