সংবাদ

পোলার ও বসের প্রযুক্তিতে মটোরোলার নতুন দুই ডিভাইস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

পোলার ও বসের প্রযুক্তিতে মটোরোলার নতুন দুই ডিভাইস

স্মার্টওয়াচ ও ওয়্যারলেস অডিও পণ্যের বাজারে নতুন দুটি ডিভাইস আনার ঘোষণা দিয়েছে মটোরোলা। পণ্য দুটি হলো মটো ওয়াচ ২ ফিট স্মার্টওয়াচ এবং মটো বাডস ২ আলট্রা ওয়্যারলেস ইয়ারবাড। এর মধ্যে স্মার্টওয়াচে থাকছে পোলারের ফিটনেস ট্র্যাকিং প্রযুক্তি ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। অন্যদিকে ইয়ারবাডে যুক্ত হয়েছে বসের সাউন্ড টিউনিং এবং অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন সুবিধা।

মটো ওয়াচ ২ ফিটে ওএলইডি ডিসপ্লে

মটো ওয়াচ ২ ফিট স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে ১.৮৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। এর রেজল্যুশন ৩৯০ × ৪৫০ পিক্সেল। অ্যালুমিনিয়ামের তৈরি ডিভাইসটিতে রয়েছে IP68 রেটিং, যা ধুলা ও পানির বিরুদ্ধে সুরক্ষা দেবে।

ঘড়িটি চলবে আরটিওএস অপারেটিং সিস্টেমে। ফিটনেস কার্যক্রম পর্যবেক্ষণের জন্য এতে যুক্ত হয়েছে পোলারের প্রযুক্তি। তবে ওয়্যার ওএসচালিত স্মার্টওয়াচের মতো এতে থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোডের সুবিধা থাকছে না।

এক চার্জে সর্বোচ্চ ১৬ দিনের ব্যাকআপ

স্মার্টওয়াচটিতে রয়েছে ৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। মটোরোলার দাবি অনুযায়ী, অলওয়েজ-অন ডিসপ্লে চালু রাখলে একবার চার্জে সর্বোচ্চ সাত দিন ব্যবহার করা যাবে। ডিসপ্লে সুবিধাটি বন্ধ রাখলে ব্যাকআপ পাওয়া যাবে ১২ দিন পর্যন্ত। আর কম বিদ্যুৎ খরচের মোডে চলবে সর্বোচ্চ ১৬ দিন।

দ্রুত চার্জিং সুবিধাও থাকছে ডিভাইসটিতে। মাত্র ১০ মিনিট চার্জ দিলেই পাওয়া যাবে ২৪ ঘণ্টা ব্যবহারের মতো ব্যাটারি ব্যাকআপ।

মটো বাডস ২ আলট্রায় বসের সাউন্ড প্রযুক্তি

নতুন ওয়্যারলেস ইয়ারবাডের অন্যতম আকর্ষণ হলো বসের সাউন্ড টিউনিং ও অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) প্রযুক্তি। এতে রয়েছে ১১ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার। সংযোগের জন্য ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৬.০।

অডিও কোডেক হিসেবে ইয়ারবাডটিতে থাকছে এলএইচডিসি ৪, এলএইচডিসি ৫, এসবিসি ও এএসি। ফলে বিভিন্ন ধরনের অডিও ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

চার্জিং কেসসহ ৩৭ ঘণ্টার ব্যাকআপ

মটোরোলার তথ্য অনুযায়ী, ইয়ারবাড একবার চার্জে সর্বোচ্চ আট ঘণ্টা চলবে। চার্জিং কেসসহ মোট ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ৩৭ ঘণ্টা পর্যন্ত। কেসটিতে রয়েছে কিউআই২ প্রযুক্তির ওয়্যারলেস চার্জিং সুবিধা।

পানি ও ধুলা থেকে সুরক্ষার জন্য ইয়ারবাড এবং চার্জিং কেস - দুটিতেই দেওয়া হয়েছে IP57 রেটিং।

দাম ও বাজারে আসার সময়

ইউরোপের বাজারে মটো ওয়াচ ২ ফিটের দাম শুরু হচ্ছে ১১৯ ইউরো থেকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার টাকা। অন্যদিকে মটো ওয়াচ ২ ফিট আলট্রার দাম ১৯৯ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২১ হাজার টাকা।

ইউরোপ, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ডিভাইস দুটি পাওয়া যাবে। তবে বাংলাদেশের বাজারে পণ্য দুটি কবে আসবে এবং দাম কত নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি মটোরোলা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

পোলার ও বসের প্রযুক্তিতে মটোরোলার নতুন দুই ডিভাইস

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত