সংবাদ

ভারত সফরের পুরো পারিশ্রমিক বুঝে পায়নি ব্রাজিল ও উরুগুয়ে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

ভারত সফরের পুরো পারিশ্রমিক বুঝে পায়নি ব্রাজিল ও উরুগুয়ে
ছ‌বি: সংগৃ‌হিত

​গত বছরের অক্টোবর মাসে ভারত সফরে গিয়ে প্রীতি ম্যাচ খেলে আসা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে এখনও তাদের প্রতিশ্রুত পুরো ম্যাচ ফি বা পারিশ্রমিক হাতে পায়নি।

ভারতের মাটিতে অনুষ্ঠিত সেই আলোচিত ম্যাচগুলোর পারিশ্রমিক পরিশোধে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

​গত বছরের ৩ ও ৬ অক্টোবর ঘরের মাঠে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ভারতীয় ফুটবল দল। ম্যাচগুলোতে দুই ম্যাচের একটিতেও জয়লাভ করতে পারেনি স্বাগতিকরা; ব্রাজিলের বিপক্ষে ৩-০ এবং উরুগুয়ের বিপক্ষে ৬-১ ব্যবধানে বড় ব্যবধানে হেরেছিল তারা।

এছাড়া পানামার বিপক্ষে অপর ম্যাচটি ১-১ ড্রয়ে শেষ হয়েছিল। দক্ষিণ আমেরিকার শক্তিশালী দুই দলের বিপক্ষে কলকাতার মাঠে এই ম্যাচগুলোকে ঘিরে দেশটির ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনার কমতি ছিল না। তবে পানামা তাদের পুরো ম্যাচ ফি ঠিকঠাক বুঝে পেলেও ব্রাজিল ও উরুগুয়ে এখনও তাদের পাওনা অর্থের মাত্র অর্ধেক পেয়েছে বলে জানা গেছে।

​টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক মার্কাস মারগুলহাওর প্রতিবেদন অনুযায়ী, এই বকেয়া অর্থ পরিশোধের উপায় হিসেবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ২০ কোটি রুপির একটি নির্দিষ্ট মেয়াদি আমানত বা এফডিআর ভাঙানোর উদ্যোগ নিয়েছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তবে ফেডারেশনের সাধারণ পরিষদের সদস্যদের তীব্র বিরোধিতার মুখে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

প্রতিবাদী সদস্যরা সাফ জানিয়ে দেন, এই সংরক্ষিত তহবিল কেবল জরুরি সংকটের জন্যই ব্যবহার করা যাবে। এমনকি এআইএফএফের সহসভাপতি এনএ হারিসও সভায় পুনরায় মনে করিয়ে দেন যে, এর আগে নির্বাহী কমিটি পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছিল যে এফডিআর থেকে কোনোভাবেই অর্থ তোলা যাবে না। বর্তমানে ব্রাজিলের প্রায় ১৯ কোটি রুপি এবং উরুগুয়ের প্রায় ৪ কোটি ৭০ লাখ রুপি বকেয়া পরিশোধের জন্য ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ সময় বাড়ানোর আবেদন করেছে বলে জানা গেছে।

​মূলত প্রত্যাশার তুলনায় অনেক কম টিকিট বিক্রি হওয়ায় ফেডারেশনের অভ্যন্তরীণ আর্থিক অবস্থা আরও বেশি জটিল আকার ধারণ করেছে। ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রায় ৩০ থেকে ৪০ কোটি রুপি আয়ের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এআইএফএফ। কিন্তু টিকিটের অতিরিক্ত দামের কারণে সাধারণ দর্শকদের মধ্যে মারাত্মক অনীহা তৈরি হয়।

পরবর্তী সময়ে কলকাতার ঐতিহ্যবাহী তিন ক্লাব: মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদের জন্য বিশেষ ছাড়ে টিকিট বিক্রি করা হয় এবং ব্রাজিলের ম্যাচের ক্ষেত্রে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ শীর্ষক বিশেষ অফারও চালু করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, টিকিট বিক্রির অংশীদারের কাছ থেকে অগ্রিম বাবদ নেওয়া ২৫ কোটি রুপির একটি অংশও এখন এআইএফএফকে ফেরত দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

​রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র, আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস, পিএসজির অধিনায়ক মারকিনিয়োস ও চেলসির উদীয়মান সেনসেশন এস্তেভাওয়ের মতো বিশ্বসেরা ও তারকাসমৃদ্ধ স্কোয়াড নিয়ে ভারত সফর করেও পুরো পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি আন্তর্জাতিক ফুটবলে এখন দারুণ আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ভারত সফরের পুরো পারিশ্রমিক বুঝে পায়নি ব্রাজিল ও উরুগুয়ে

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত