সংবাদ

প্রবৃদ্ধি কমায় কর্মী কাঠামোয় পরিবর্তন আনছে ক্যানভা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

প্রবৃদ্ধি কমায় কর্মী কাঠামোয় পরিবর্তন আনছে ক্যানভা

প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় কর্মী ও সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনছে গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা। এ পুনর্গঠনের আওতায় রয়েছে প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২২ শতাংশ, অর্থাৎ ১ হাজার ২৭১টি পদ। তবে এসব পদে থাকা সবাই চাকরি হারাচ্ছেন না। কারও দায়িত্ব বদলাবে, কাউকে অন্য স্থানে স্থানান্তর করা হবে, আবার কিছু কর্মীকে প্রতিষ্ঠান ছাড়তে হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকের মধ্যে প্রথমবার ক্যানভার প্রবৃদ্ধির গতি কমেছে। এর পরিপ্রেক্ষিতে কাজের পদ্ধতি ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এ উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি।

একীভূত হচ্ছে বিভিন্ন বিভাগ

ক্যানভার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিনস জানিয়েছেন, প্রতিষ্ঠানের কাজের ধরন সহজ ও কার্যকর করাই পুনর্গঠনের অন্যতম উদ্দেশ্য। এ পরিকল্পনার অংশ হিসেবে পণ্য উন্নয়ন, প্রবৃদ্ধি এবং প্রযুক্তি প্ল্যাটফর্ম-সংশ্লিষ্ট দলগুলোকে একত্র করে একটি পণ্য বিভাগ গঠন করা হবে।

নতুন কাঠামোয় বিভিন্ন দলের মধ্যে কাজ হস্তান্তরের ধাপ কমবে। পাশাপাশি কর্মীরা নিজেদের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া ব্যবস্থাপনার স্তর কমিয়ে দায়িত্ব নতুন করে বণ্টন করা হবে। এতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি জবাবদিহি বাড়ানোর লক্ষ্য রয়েছে।

সিডনিতে অফিসে উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা

ক্যানভা তাদের পণ্য উন্নয়ন দলের প্রধান কর্মস্থল হিসেবে সিডনিকে আরও বেশি গুরুত্ব দিতে চায়। এ কারণে কিছু কর্মীকে সেখানে স্থানান্তরিত হওয়ার প্রস্তাব দেওয়া হবে।

আগামী জানুয়ারি থেকে হাইব্রিড পদ্ধতিতে কাজ করা অধিকাংশ কর্মীকে সপ্তাহে দুই থেকে তিন দিন অফিসে উপস্থিত থাকতে হবে।

প্রতিষ্ঠান ছাড়লে ১০ হাজার ডলার অনুদান

পুনর্গঠনের কারণে যেসব কর্মীকে প্রতিষ্ঠান ছাড়তে হবে, তাঁদের প্রত্যেককে ভবিষ্যৎ উদ্যোগের জন্য ১০ হাজার ডলার করে অনুদান দেওয়ার পরিকল্পনা করেছে ক্যানভা।

প্রযুক্তি খাতে পুনর্গঠনের প্রবণতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অগ্রগতি এবং ব্যবসায়িক চাহিদার পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান কর্মী ও সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনছে।

গত মার্চে সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাটলাসিয়ান এআই খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৬০০ কর্মী ছাঁটাই করে। এ বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার আরেক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওয়াইজটেক গ্লোবালও দুই বছর মেয়াদি পুনর্গঠনের অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় এক-তৃতীয়াংশ কর্মী কমানোর ঘোষণা দেয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

প্রবৃদ্ধি কমায় কর্মী কাঠামোয় পরিবর্তন আনছে ক্যানভা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত