রাজধানীতে শীতের আমেজ শুরু হতেই সাহিত্যপ্রেমীদের মনে নতুন উদ্দীপনা। এমনই এক হিমেল সন্ধ্যায় পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বসে গেল কবিতার এক অনন্য আসর। ‘জীবনের জন্য কবিতা’ প্রতিপাদ্য নিয়ে সাহিত্য সংগঠন ‘শব্দকুঠি’ তাদের ১০৮তম সাহিত্য আসরের আয়োজন করে। কবিতা পাঠ, গভীর আলোচনা আর মননশীলতার মেলবন্ধনে ভিন্ন এক আবহ তৈরি হয় সন্ধ্যাটিতে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সাহিত্য আসরে সভাকবির ভূমিকায় ছিলেন তরুণ কবি মামুন তালুকদার।
শব্দকুঠির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রি হোসাইন। এছাড়া প্রধান আলোচক ছিলেন শব্দকুঠির সাহিত্য সভার উপদেষ্টা কবি শামসুল বারী উৎপল।
আসরের শুরুতে সভাকবি মামুন তালুকদার ১২টি কবিতা পাঠ করে শোনান। এরপর একে একে নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন রোকসানা রহমান, রি হোসাইন, শরীফা বুলবুল, শামসুল বারী উৎপল, মোহাম্মদ কুতুবউদ্দিন, হিমেল ইসহাক, রানা চৌধুরী, আশেক হ খোদা, মো. মাহবুবুর রহমান, মো. মাঈনুল হাসান, দিপাশ আনোয়ার, ইসরাত হোসেন বাবলু, রাকিব ফরায়েজী, ফোরকান উদ্দিন ফয়সাল, মাসুম আলভী, টোটন চন্দ্র দাসসহ অন্যান্য কবিরা।
অনুষ্ঠানে বক্তারা কবিতার অন্তর্নিহিত শক্তি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, একটি কবিতার মূল প্রাণ লুকিয়ে থাকে কবির ভেতরের সত্য ও গভীর অনুভূতিতে। প্রেম, বিরহ, আনন্দ কিংবা সমাজের প্রতি ক্ষোভ—যে কোনো আবেগই হতে পারে কবিতার বিষয়। তবে সেই আবেগকে এমনভাবে প্রকাশ করতে হবে, যা সরাসরি পাঠকের হৃদয় স্পর্শ করে।
বক্তাদের মতে, কবিতা কেবল ক্ষণিকের বিনোদন নয়; এর পেছনে থাকতে হয় গভীর দর্শন ও জীবনবোধ। একটি সুন্দর কবিতা কাল ও ভৌগোলিক সীমানা পেরিয়ে সার্বজনীন রূপ নেয়। বহু বছর পরও ভিন্ন দেশের পাঠকের কাছে তা সমানভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে।
স্বাগত বক্তব্যে কবি রোকসানা রহমান বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও তরুণ ও নবাগত লেখকদের জন্য একটি সুস্থ প্ল্যাটফর্ম তৈরি করে রাখাই শব্দকুঠির লক্ষ্য। তিনি জানান, সামাজিক ও অর্থনৈতিক নানা বাধা সত্ত্বেও সাহিত্যচর্চার ধারাকে সচল রাখা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়াকে তারা সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেন।
প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে নিয়মিতভাবে এ ধরনের সাহিত্য আসরের আয়োজন করে আসছে শব্দকুঠি।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন