সংবাদ

যুক্তরাষ্ট্রের মঞ্চে এবারই প্রথম তমালিকা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের মঞ্চে এবারই প্রথম তমালিকা

বাংলাদেশের নাটক, সিনেমা ও মঞ্চের পরিচিত ও ভার্সেটাইল অভিনেত্রী তমালিকা কর্ম্মকার। টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। দীর্ঘ অর্ধযুগ ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও এবারই প্রথম দেশটির মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

আগামী ৪ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার জেফারসন স্ট্রিটের ‘সিটি অব আলেকজান্দ্রিয়া-লি সেন্টার’-এ মঞ্চস্থ হবে তমালিকা অভিনীত নাটক ‘অমানুষ’। নাটকটির প্রযোজনায় রয়েছে ‘সূচনা থিয়েটার’। মামুনুর রশীদের রচনায় নাটকটির নির্দেশনা দিচ্ছেন জান্নাতুল টুম্পা।

একসময় বিটিভির ‘কোন কাননের ফুল’, ‘কোথাও কেউ নেই’ ও ‘সারাবেলা’ নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তমালিকা। পাশাপাশি ‘অন্য জীবন’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের সেই সময়েই বাংলাদেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ তাকে তার নাট্যদল ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত করেন।

১৯৯২ সালে আরণ্যকের হয়ে মঞ্চে প্রথম অভিনয় করেন মামুনুর রশীদ রচিত ও আজিজুল হাকিম নির্দেশিত ‘পাথর’ নাটকে। এরপর একে একে ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’, ‘রাঢ়াং’, ‘শত্রুগণ’, ‘উপরওয়ালা’, ‘ভঙ্গবঙ্গ’, ‘দ্য জুবিলি হোটেল’, ‘ইবলিশ’, ‘হেলাখেলা’, ‘প্রাকৃতজন কথা’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেন তিনি। মঞ্চে সরাসরি দর্শকের সাড়া তাকে আরও বেশি করে মঞ্চনির্ভর করে তোলে।

এবার যুক্তরাষ্ট্রের মঞ্চে ‘অমানুষ’ নিয়ে হাজির হওয়া নিয়ে কিছুটা শঙ্কিতও তমালিকা। কারণ, এই নাটকের সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িত, সেই মামুনুর রশীদ এবার তার পাশে নেই।

নাটকটি প্রসঙ্গে তমালিকা কর্ম্মকার বলেন, ‘অমানুষ’-এর শো হবে, অথচ আমার পাশে শ্রদ্ধেয় মামুন আঙ্কেল নেই। যে কারণে কিছুটা ভয় পাচ্ছি। আমি জানি, তিনি আমার মাথার ওপর আশীর্বাদ হয়ে আছেন। তারপরও ‘অমানুষ’ করতে গিয়ে নিজের ওপর অনেক দায়িত্ব বেড়ে গেছে। আমাকে হাজার প্রতিকূলতার মাঝেও ভালো করতে হবে।

তিনি আরও বলেন, যতই আমি মঞ্চে পরীক্ষিত একজন অভিনেত্রী হই না কেন, যতবার মঞ্চে পারফর্ম করতে যাব, ততবারই আমাকে দর্শকের সামনে পরীক্ষা দিতে হবে। মঞ্চ নাটক শুধুই বিনোদন নয়, শ্রেণিসংগ্রামের সূক্ষ্ম হাতিয়ার। মঞ্চে অভিনয় করে দর্শকের কাছ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া যায়, সেটাই আমার প্রবল এক নেশা। আমি এই নেশায় বারবার ডুবে যেতে চাই।

‘অমানুষ’ নাটকের নির্দেশক জান্নাতুল টুম্পার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তমালিকা বলেন, এই নাটকটি মঞ্চে তুলে ধরার জন্য তিনি নির্দেশকের প্রতি কৃতজ্ঞ। প্রায় তিন দশক আগে মামুনুর রশীদ রচিত ‘অমানুষ’ নাটকে সমাজের নানা অবক্ষয়ের চিত্র উঠে এসেছে। দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের মঞ্চে নাটকটি নিয়ে হাজির হয়ে তমালিকা আবারও দর্শকের সামনে তার অভিনয়দক্ষতা তুলে ধরার অপেক্ষায় রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মঞ্চে এবারই প্রথম তমালিকা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত