সংবাদ

বীভৎস শাস্তি অপরাধ কমায় না, চাই বিচারব্যবস্থার ন্যায়পরায়ণতা

আনোয়ারুল হক
আনোয়ারুল হক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

বীভৎস শাস্তি অপরাধ কমায় না, চাই বিচারব্যবস্থার ন্যায়পরায়ণতা
সৌদি আরবে বছরে গড়ে ৩০০ জনের বেশি মানুষের শিরশ্ছেদ করা হয়

সৌদি আরবে দুই বাংলাদেশি নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তিন সপ্তাহের বেশি সময় পার হয়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। দুই বাংলাদেশি নাগরিকের অপরাধের মাত্রা, রায়ের বিবরণ, দণ্ড কীভাবে কার্যকর হয়েছে, তাদের মরদেহ এখন কোথায় এবং বিচারে কোনো দোভাষী ও তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারকে চিঠি দেওয়ার পরও তিন সপ্তাহ পার হয়েছে। বাংলাদেশ সরকারের পাঠানো ওই কূটনৈতিক নোটের জবাবে রিয়াদ থেকে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। এই নীরবতা শুধু কূটনৈতিক শিষ্টাচারের প্রশ্ন নয়; বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের জীবন, আইনি সুরক্ষা ও কনস্যুলার অধিকার রক্ষায় বাংলাদেশের সক্ষমতা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করে।

সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে লিপ্ত হয়ে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করা’। পত্রিকায় প্রকাশিত খবর সত্য হলে ধারণা করা যায়, ওই দুই বাংলাদেশি সৌদি আইন অনুযায়ী শুধু গুরুতর অপরাধই করেননি, ধর্মীয় স্থানের পবিত্রতা ক্ষুণ্ন করে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতেও গভীর আঘাত করেছেন। তবে অভিযোগ যত গুরুতরই হোক না কেন, তা প্রমাণিত হতে হবে। আসামিকে আত্মপক্ষ সমর্থনের যাবতীয় সুযোগ দিতে হবে। আর অভিযুক্ত ব্যক্তি বিদেশি হলে ভিয়েনা কনভেনশন অনুযায়ী কনস্যুলার সুবিধা পাওয়ার সুযোগ করে দেওয়াই আন্তর্জাতিক রীতি।

নজরুল ও সুইটি তিন বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পরও ভিয়েনা কনভেনশন অনুযায়ী কনস্যুলার সুবিধা না পাওয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের আগে দূতাবাস ও পরিবারকে না জানানোর বিষয়টি বিদেশে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষত, তাদের গ্রেপ্তারের তিন বছর পর হলেও গত সেপ্টেম্বর মাসে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের পাঠানো একটি তালিকা থেকে গ্রেপ্তারের বিষয়টি জানতে পারে। তবে দণ্ডাদেশের বিষয়ে কিছু উল্লেখ না থাকায় দূতাবাস নাকি বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়নি। দূতাবাসের এই বক্তব্য কি গ্রহণযোগ্য? অভিযোগের ধরন দেখেই তো এ বিষয়ে তাদের তৎপর হওয়া উচিত ছিল। কেননা, সৌদি আরবে এ ধরনের অভিযোগের বিচারে শিরশ্ছেদের ঘটনা প্রায়ই ঘটে থাকে। তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত যোগাযোগ করলে এসব ক্ষেত্রে দূতাবাসের দায়িত্ব পালন করা সম্ভব হতো। সম্ভব হতো বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া। এ ঘটনা থেকে এটাও স্পষ্ট যে এ ধরনের তালিকা এবং তালিকা পাওয়ার পর দূতাবাসের করণীয় বিষয়টিকে আমাদের দূতাবাস কতটা গুরুত্ব দিয়ে থাকে। দেশের অর্থনীতি সচল রাখা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা দেওয়া কি রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে না? বিদেশে কোনো প্রবাসী বিপদে পড়লে অবিলম্বে আইনি ও কনস্যুলার সহায়তার পাশাপাশি জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়া সরকারের স্বাভাবিক দায়িত্ব। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাংলাদেশ মিশনের দায় নির্ধারণ এবং তদারকিতে ব্যর্থতার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

প্রকাশিত খবর অনুযায়ী, বন্দি অবস্থায় দেশে পরিবারের সঙ্গে তাদের কথা হতো। পরিবারের পক্ষ থেকেও এত দীর্ঘ সময়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো যোগাযোগ না করা একটি বিস্ময়কর ঘটনা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংসদ সদস্য—নানা মাধ্যমেই তারা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে পারতেন। মৃত্যুদণ্ডের রায় হয়েছে জানলে তো পাগলপারা হয়ে নানা মহলে যোগাযোগ করার কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলছেন, আসামিদের জন্য অনুবাদক ছিলেন না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না, আইনজীবীও ছিলেন না। এমনকি তারা নিজেরাও জানতেন না যে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা হয়তো ভাবতেই পারেননি যে তাদের অপরাধের জন্য সর্বোচ্চ এই সাজা দেওয়া হতে পারে। শেষ মুহূর্তে জানানো হয়, সেদিনই তাদের সাজা কার্যকর হবে। ফলে আগের দিন পরিবারের সঙ্গে ফোনে কথা বললেও পরদিন সকালে কী ঘটতে যাচ্ছে, তা আসামিদের পক্ষে জানা সম্ভব ছিল না।

এসব অভিযোগ সত্য হলে এমন বিচার শরিয়াহ আইনেও গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। অন্যদিকে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে বা পরে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি। ধর্মীয় বিধানের রাষ্ট্রীয় প্রয়োগও যথাযথ পদ্ধতিতে না হলে তা সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারে না। এখনো পর্যন্ত এসব বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট ও পর্যাপ্ত তথ্য না থাকায় বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা সম্পর্কে মন্তব্য করা কঠিন। তবে এত দিনেও সরকারি চিঠির উত্তর না আসায় মানুষের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে।

একটি বিচারব্যবস্থার ন্যায়পরায়ণতা শুধু অপরাধীর শাস্তি নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, বিচারিক স্বচ্ছতা এবং শাস্তির আনুপাতিকতা নিশ্চিত করার মধ্যেই তার প্রকৃত পরিচয়। বিশেষত, মৃত্যুদণ্ডের মতো অপরিবর্তনীয় শাস্তির ক্ষেত্রে এই দায়বদ্ধতা বহুগুণ বেড়ে যায়। কারাদণ্ড বা অন্য কোনো শাস্তির ক্ষেত্রে ভুল সংশোধনের কিছু সুযোগ থাকে; কিন্তু মৃত্যুদণ্ড কার্যকরের পর বিচারিক ভুল প্রমাণিত হলেও তার প্রতিকার সম্ভব নয়। যেহেতু বিচার শরিয়াহ আইনে হয়েছে, তাই এ ক্ষেত্রে কোনো ভুল হয়েছে কি না, তা ইসলামী আইনশাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তিরাই সুনির্দিষ্টভাবে বলতে পারবেন।

বাংলাদেশের দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী, ব্যভিচারের শাস্তি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড। ধর্মীয় উপাসনালয় অপবিত্র করার শাস্তি দুই বছরের কারাদণ্ড। অন্যদিকে, শরিয়াহ অনুযায়ী ব্যভিচার বা জিনা সংঘটিত হলে শাস্তি নির্ভর করে অপরাধীর বৈবাহিক অবস্থার ওপর। ধ্রুপদি ফিকহের প্রচলিত বিধান অনুযায়ী, এ ক্ষেত্রে অবিবাহিত ব্যক্তির শাস্তি ১০০ বেত্রাঘাত। আর বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে মৃত্যুদণ্ড। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পবিত্র কোরআনের সুরা আন-নূরের ২৪:২ আয়াতে নারী ও পুরুষ উভয়ের জন্য ১০০ বেত্রাঘাতের কথা বলা হয়েছে। কোরআনের এই আয়াতে বিবাহিত ও অবিবাহিত ব্যক্তির মধ্যে শাস্তির কোনো পার্থক্য করা হয়নি। বিবাহিত ব্যক্তির জন্য মৃত্যুদণ্ডের বিধান এসেছে হাদিস ও পরবর্তী ধ্রুপদি ফিকহের ব্যাখ্যায়।

আধুনিক কিছু ইসলামী গবেষক ও চিন্তাবিদের মতে, কোরআনের ১০০ বেত্রাঘাতের বিধানই সবার জন্য প্রযোজ্য। অপরাধ মসজিদে সংঘটিত হওয়ার কারণে এই মূল শাস্তি স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায় না। তবে স্থানটির পবিত্রতা লঙ্ঘনের জন্য অতিরিক্ত শাস্তির প্রশ্ন উঠতে পারে। এসব বিষয়ে ইসলামী পণ্ডিতেরাই ভালো বলতে পারবেন। তবে এ আলোচনা থেকে এটা স্পষ্ট যে, এ ধরনের ক্ষেত্রে শরিয়াহ আদালতের বিচারকের ঘটনার সঙ্গে অভিযুক্তদের সংশ্লিষ্টতা ও অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে শাস্তির আনুপাতিকতা নিশ্চিত করার সুযোগ রয়েছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থন এবং আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ থাকলে আসামিপক্ষের যুক্তিতর্কও বিবেচনায় নিয়ে বিচারকের পক্ষে শাস্তির আনুপাতিকতা নির্ধারণ করা সহজ হয়। অন্যথায় বিচার একতরফা হয়ে যায়।

সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দেশটিতে কর্মরত বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও অসংখ্য পরিবারের জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দুই দেশের সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জাতীয় স্বার্থের অংশ। কিন্তু সেই সম্পর্কের স্বার্থে নাগরিকের জীবন ও অধিকার নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে নীরব বা নতজানু থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আটকের পর কেন তিন বছরের বেশি সময় লাগল গ্রেপ্তারের বিষয়টি জানাতে এবং মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশ মিশনকে কেন অবহিত করা হয়নি, সে বিষয়ে স্পষ্ট জবাব আরও জোরেশোরে দাবি করা প্রয়োজন। বাংলাদেশকে এ মৃত্যুদণ্ডের আইনগত ভিত্তি ও বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা পর্যালোচনা করে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। কূটনৈতিক সম্পর্কের মর্যাদা রক্ষা এবং নাগরিকের অধিকার নিশ্চিত করা পরস্পরবিরোধী নয়। বরং পারস্পরিক সম্মান ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত সম্পর্কই দীর্ঘ মেয়াদে টেকসই হয়।

তবে সৌদি আরবে এ ধরনের মৃত্যুদণ্ড অহরহ কার্যকর হচ্ছে। সেখানে বছরে গড়ে ৩০০ জনের বেশি মানুষের শিরশ্ছেদ করা হয়। তারপরও তো অপরাধ কমে না। এতে এটাই প্রমাণিত হয় যে বীভৎস শাস্তিও অপরাধ কমায় না। বাংলাদেশ থেকে যেসব নারী শ্রমিক, বিশেষত গৃহকর্মী, সৌদি আরবে যান, তাদের কেউ কেউ দেশে ফিরে আসেন মানসিক ভারসাম্য হারিয়ে। লাগাতার ধর্ষণ, নিপীড়ন ও বিকৃত যৌন লালসার শিকার হয়ে ফিরে আসা এসব নারীর অনেকেই বিমানবন্দরে নেমেই তাদের ওপর নির্যাতনের বর্ণনা দেন। এসবের কোনো প্রতিকার নেই, বিচার নেই। বাংলাদেশকেও প্রতিবাদ জানাতে দেখা যায় না। শরিয়াহ আইন কি সৌদি ধনকুবেরদের যৌন অপরাধ ও নিপীড়ন রোধ করতে পারছে?

তাই অপরাধ দমনের নামে শিরশ্ছেদ, অঙ্গচ্ছেদ কিংবা প্রকাশ্যে নিষ্ঠুর শাস্তির মতো ভয়াবহ দণ্ডের বিধান করলেই অপরাধ কমে যায় না। কারণ, অপরাধী শাস্তির ভয় কতটা পাবে, তার চেয়ে অপরাধ করে পার পেয়ে যাওয়ার সম্ভাবনা কতটা—সেটিই অনেক ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে। শাস্তির ভয়াবহতার চেয়ে অপরাধের দ্রুত তদন্ত, নিরপেক্ষ বিচার, আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ এবং শাস্তির আনুপাতিকতা নিশ্চিত করা অনেক বেশি জরুরি। বিচার যেন ধনী-গরিব কিংবা ধর্ম-বর্ণ-পরিচয়ের ভেদাভেদে প্রভাবিত না হয়; প্রতিটি মানুষ যেন আইনের চোখে সমান মর্যাদা ও ন্যায়বিচার পায়। যে ধরনের বিধানই হোক না কেন, বিচার ও শাস্তি সার্বজনীন মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিষ্ঠুর শাস্তি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে পারে, কিন্তু ন্যায়বিচার মানুষের মনে আস্থা, নিরাপত্তা ও সভ্যতার প্রতি বিশ্বাস ফিরিয়ে আনে।

(লেখকের নিজস্ব মত)

[লেখক: সাবেক ছাত্রনেতা]

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বীভৎস শাস্তি অপরাধ কমায় না, চাই বিচারব্যবস্থার ন্যায়পরায়ণতা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত