সংবাদ

‘শাপলা কুঁড়ি’র বিচারকের ভূমিকায় রুহানী সালসাবিল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

‘শাপলা কুঁড়ি’র বিচারকের ভূমিকায় রুহানী সালসাবিল

রুহানী সালসাবিল, অনেকেই যাকে লাবণ্য নামেও চেনেন। এই প্রজন্মের পরিচিত উপস্থাপিকা তিনি। উপস্থাপনার পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও রয়েছে তার পরিচিতি। মাঝে মাঝে নাটকে অভিনয় করলেও আপাতত অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।

ছোটবেলায় জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় মণিপুরি নৃত্যে চ্যাম্পিয়ন হয়েছিলেন রুহানী সালসাবিল। এবার ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এ ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগেও জাতীয় পর্যায়ের বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন এই নৃত্যশিল্পী।

বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে রুহানী সালসাবিল বলেন, ‘মামনির সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসতাম প্রতিযোগিতায় অংশ নিতে। ভরতনাট্যমের মহারথী বেলায়েত স্যারকে ছোটবেলায় বিচারক হিসেবে পেয়েছি। আজ বেলায়েত স্যারের পাশের চেয়ারে বসে নাচের বিচারক হলাম। আমার শিক্ষক সোহাগ স্যারের কোরিওগ্রাফিতে ২০১০ সালে বিটিভিতে এনলিস্টেড হওয়ার পরীক্ষায় “হৃদয় আমার নাচেরে আজিকে” গানে নাচ করেছিলাম। সেসব নিয়ে স্যারের সঙ্গে কত স্মৃতি রোমন্থন করলাম।’

তিনি আরও বলেন, ‘বিচারক হিসেবে বলব, এই সময়ের বাচ্চারা আমাদের সময়ের চেয়ে আরও বেশি নাচে পারদর্শী। তাদের বিচার করা খুব কঠিন। সবার জন্য শুভকামনা রইল।’

রুহানী সালসাবিল জানান, ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা দ্রুতই অনুষ্ঠিত হবে।

এদিকে আগের তুলনায় টেলিভিশনে উপস্থাপনার কাজও কিছুটা কমিয়ে দিয়েছেন রুহানী সালসাবিল। বর্তমানে তার উপস্থাপনায় বিটিভিতে ‘সেলিব্রিটি শো’, একটি অনলাইন প্ল্যাটফর্মে ‘ক্যাচ দ্য স্টার’, আরটিভিতে ‘সেফস স্টুডিও’, এসএটিভিতে ‘সাইন অন’ এবং দেশ টিভিতে ‘স্টার লাউঞ্জ’ নিয়মিত প্রচার হচ্ছে।

রেডিসনে একটি করপোরেট শোর উপস্থাপনা করেছেন তিনি। রুহানী সালসাবিল জানান, এই সময়ে মূলত ইংরেজিতে উপস্থাপনার জন্যই আয়োজকদের কাছ থেকে বেশি ডাক পাচ্ছেন তিনি। পাশাপাশি বাংলায় উপস্থাপনার জন্যও নিয়মিত কাজের প্রস্তাব পাচ্ছেন।

উপস্থাপনা ও নৃত্যের পাশাপাশি একজন আর্কিটেক্ট হিসেবেও নিয়মিত কাজ করছেন রুহানী সালসাবিল। সময়-সুযোগ পেলেই নিয়ম করে অফিসেও বসছেন তিনি। তবে পেশাগত ব্যস্ততার পাশাপাশি সংসারকেই সবসময় বেশি গুরুত্ব দিয়ে আসছেন এই উপস্থাপিকা ও নৃত্যশিল্পী।

এখন তার একমাত্র সন্তান শীর্ষকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলাই যেন সবচেয়ে বড় স্বপ্ন। পেশাগত জীবনের নানা ব্যস্ততার মধ্যেও সন্তানকে ঘিরেই তার সবচেয়ে বড় প্রত্যাশা ও স্বপ্ন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

‘শাপলা কুঁড়ি’র বিচারকের ভূমিকায় রুহানী সালসাবিল

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত