সংবাদ

নির্ভরযোগ্য পরিসংখ্যানের জন্য বিবিএসের স্বাধীনতা জরুরি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

নির্ভরযোগ্য পরিসংখ্যানের জন্য বিবিএসের স্বাধীনতা জরুরি

সরকারের নীতিনির্ধারণে সঠিক পরিসংখ্যানের বিকল্প নেই। অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র‍্য, মূল্যস্ফীতি কিংবা জনসংখ্যা প্রতিটি ক্ষেত্রেই নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন। ভুল তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত দেশের জন্য ক্ষতিকর হতে পারে। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা জরুরি।

অর্থমন্ত্রী বলেছেন, সরকার বিবিএস-এর স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সংস্থাটির জনবল সংকট সমাধানের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তার এই বক্তব্য ইতিবাচক। তবে শুধু ঘোষণা দিলেই বিবিএসের স্বাধীনতা নিশ্চিত হবে না। এর বাস্তব প্রতিফলন থাকতে হবে।

অর্থমন্ত্রী আরও বলেছেন, পরিসংখ্যানে কারসাজি করা নিজের সঙ্গে প্রতারণার শামিল। কথাটি যথার্থ। দীর্ঘদিন ধরেই বিবিএসের প্রকাশিত তথ্য নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে জিডিপির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির হিসাব নিয়ে বিতর্ক হয়েছে। অতীতে রাজনৈতিক প্রভাবের অভিযোগও উঠেছে। বিবিএসের নিজস্ব জরিপেও মূল্যস্ফীতির তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে মানুষের সংশয় দেখা গেছে।

অর্থমন্ত্রী অতীতের পরিসংখ্যানের অসংগতি খুঁজতে ফরেনসিক নিরীক্ষার কথা বলেছেন। তিনি বলেছেন, এর উদ্দেশ্য কাউকে দোষী করা নয়, বরং সমস্যার গভীরে গিয়ে সমাধান খুঁজে বের করা। আমরা বলব, পরিসংখ্যানের অসংগতি চিহ্নিত করার প্রয়োজন রয়েছে। তবে নিরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। অতীতের পরিসংখ্যান ভুল প্রমাণিত হলে সংশোধিত তথ্যও জানাতে হবে।

বিবিএসকে রাজনৈতিক ও প্রশাসনিক চাপমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশে পেশাদারত্ব নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞদের মতামত গ্রহণ এবং সব তথ্য উন্মুক্ত করার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

পরিসংখ্যান রাষ্ট্রের সম্পদ। সরকার বদলালেও তথ্যের সত্যতা বদলানো সঙ্গত নয়। বিবিএসের স্বাধীনতা তাই শুধু একটি প্রতিষ্ঠানের বিষয় নয়, দেশের অর্থনৈতিক সুশাসনেরও শর্ত। কাজেই বিবিএস-এর স্বাধীনতা প্রশ্নে সরকারের ঘোষণার বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নির্ভরযোগ্য পরিসংখ্যানের জন্য বিবিএসের স্বাধীনতা জরুরি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত