সংবাদ

শ্রীমঙ্গলে অবৈধ বালু তোলা বন্ধ করুন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

শ্রীমঙ্গলে অবৈধ বালু তোলা বন্ধ করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রকৃতি অবৈধ বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে। ছড়ার তলদেশ খুঁড়ে, কৃষিজমি ও টিলা কেটে বালু তোলা হচ্ছে। এতে জীববৈচিত্র‍্য নষ্ট হচ্ছে। ঝুঁকিতে পড়ছে সড়ক, সেতু ও বসতবাড়ি। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জানা গেছে, শ্রীমঙ্গলে ২৮টি বালুর কোয়ারি ও মহালের মধ্যে মাত্র দুটি ইজারা দেওয়া হয়েছে। বাকি ২৬টি সিলিকা বালুর কোয়ারি ইজারার বাইরে। অথচ এসব এলাকায়ও বালু উত্তোলন চলছে। উপজেলা প্রশাসন সম্প্রতি বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। জরিমানা করেছে, কারাদণ্ড দিয়েছে। বালু জব্দ করে নিলামও দিয়েছে। সর্বশেষ দুটি অভিযানে প্রায় ২৬ হাজার ঘনফুট বালু জব্দ হয়েছে। এরপরও অবৈধ বালু তোলা বন্ধ হয়নি।

প্রশাসনের অভিযানের পরও কেন এই অপতৎপরতা বন্ধ হচ্ছে না তা খতিয়ে দেখা দরকার। অভিযানে জরিমানা বা কারাদণ্ডের পর অনেকে জামিনে বেরিয়ে একই কাজে জড়ায়। এতে বোঝা যায়, শুধু অভিযান চালিয়ে সমস্যার সমাধান হবে না।

অপরিকল্পিতভাবে বালু তুললে ছড়ার স্বাভাবিক প্রবাহ বদলে যায়। তীর ভাঙে, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। সেতু, সড়ক ও ঘরবাড়িও ঝুঁকিতে পড়ে। শ্রীমঙ্গলের পাহাড়, ছড়া ও জীববৈচিত্র‍্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। অবৈধ বালু উত্তোলনের পথ বন্ধ করতে হবে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্থানীয় মানুষের অভিযোগ দ্রুত আমলে নিতে হবে। বালু প্রাকৃতিক সম্পদ। সাময়িক মুনাফার জন্য এই সম্পদ ও প্রকৃতি ধ্বংস করার অধিকার কারও নেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে অবৈধ বালু তোলা বন্ধ করুন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত