নওগাঁর পত্নীতলায় সিথী রানী (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ঘোষপাড়া এলাকায় বাবার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটে।
নিহত সিথী রানী ঘোষপাড়া এলাকার মানিক চন্দ্র ঘোষের মেয়ে। তার স্বামী বিদেশে (প্রবাসে) অবস্থান করছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে শুধু তার বৃদ্ধা দাদি ছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা কালীপূজা উপলক্ষে বাড়ির বাইরে গিয়েছিলেন। একপর্যায়ে বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং ঘর থেকে ঝুলন্ত অবস্থায় সিথী রানীকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পত্নীতলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল রউফ হাসপাতালে গিয়ে মরদেহ সুরতহাল করেন। পরবর্তীতে নিহতের বাবার বাড়িতে গিয়ে তিনি নিশ্চিত হন যে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, মৃত্যুর ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন