সংবাদ

ট্রাম্পের পোস্টে মোদির নাম, মাসে খরচ ৯০ লাখ টাকা!

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

ট্রাম্পের পোস্টে মোদির নাম, মাসে খরচ ৯০ লাখ টাকা!
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে যে পোস্টটি করা হয়েছিল, তা কি আসলেই মোদির নিজের গুণে?

সম্প্রতি ফাঁস হওয়া এক চাঞ্চল্যকর নথি বলছে, না। এটি কোনো স্বতঃস্ফূর্ত পোস্ট ছিল না। বরং ট্রাম্পের মুখ থেকে মোদির প্রশংসা বের করাতে যুক্তরাষ্ট্রের একটি লবিং ফার্মকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার (প্রায় ৯০ লাখ টাকা) গুনছে ভারত সরকার!

মার্কিন সরকারি নথির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার’ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট’ বা বিদেশি প্রতিনিধি নিবন্ধন আইনে জমা পড়া নথিতে দেখা গেছে, ওয়াশিংটনে ভারতের অবস্থান শক্তিশালী করতে ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ নামের একটি লবিং ফার্মকে কাজে লাগানো হয়েছে।

মজার ব্যাপার হলো, এই প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তাদের অনেকেই ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। নথির তথ্য অনুযায়ী, ক্যাপিটল হিল ও হোয়াইট হাউসে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কাজের অংশ হিসেবেই গত বছরের জুনে ট্রাম্পের অ্যাকাউন্টে মোদির দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের প্রশংসাসূচক পোস্টটি তৈরি ও চূড়ান্ত করা হয়েছিল।

শুধু ট্রাম্পের প্রশংসা নয়, ট্রাম্প আবারও ক্ষমতায় আসার পর এই লবিং ফার্মের ভূমিকা আরও ব্যাপক রূপ নিয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন নতুন নীতি-নির্ধারক ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক আয়োজনে মূল ভূমিকা রাখছে তারা।

যুক্তরাষ্ট্রে বিদেশি রাষ্ট্রের জন্য লবিং করা আইনত বৈধ হলেও, এই ধরনের ব্যক্তিগত প্রশংসা ও সখ্যতা পেতে প্রতি মাসে বিপুল অঙ্কের সরকারি অর্থ খরচের তথ্য প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে।

নরেন্দ্র মোদির হাত ধরে ভারতের এই অত্যাধুনিক ‘কূটনৈতিক বিনিয়োগ’ যে ট্রাম্পের প্রশংসা কিনতে গিয়ে ফাঁস হয়ে গেল, তা নিয়ে এখন সরগরম পুরো বিশ্ব রাজনীতি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ট্রাম্পের পোস্টে মোদির নাম, মাসে খরচ ৯০ লাখ টাকা!

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত