চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়ন থেকে মো. দুলাল আলম প্রকাশ ‘লন্ডনি দুলাল’ (৬৫) নামের স্থানীয় এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ইউনিয়নের নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. দুলাল আলম নোয়াপাড়া গ্রামের লন্ডনি বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় লোকজন নোয়াপাড়া এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মিলে মরদেহটি উদ্ধার করেন। এ সময় নিহতের মাথায় রক্তাক্ত ও আঘাতের স্পষ্ট চিহ্ন দেখতে পাওয়া যায়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি তিনি অবহিত হয়েছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।’

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন