সিলেটের রাতারগুলের একটি ইকো রিসোর্টে মাত্র কয়েক মিনিটের উপস্থিতি ও বক্তব্য দিয়েই যেন গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রণজিত সরকার। তার একটি সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। সভার স্থান নিয়ে তৈরি হওয়া নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ইতোমধ্যে সুনামগঞ্জ থেকে এক দলীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সভাস্থল হিসেবে চিহ্নিত ওই রিসোর্টে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল সোয়াম ফরেস্ট–সংলগ্ন সোহেল স্কয়ার ইকো রিসোর্টে সভাটি অনুষ্ঠিত হয়। শুরুতে শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হয়েছিল। সুনামগঞ্জের জামালগঞ্জের আইনজীবী রোকন মিয়া রিসোর্টটি ভাড়া নেন বলে জানিয়েছে পুলিশ। একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে সিলেট ও সুনামগঞ্জের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। সন্ধ্যায় শিক্ষা সফরের ব্যানার টানিয়ে খেলাধুলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। পরে রাত আনুমানিক নয়টার দিকে সেখানে হাজির হন সাবেক সংসদ সদস্য রণজিত সরকার। এরপরই শিক্ষা সফরের ব্যানার সরিয়ে টাঙানো হয় আওয়ামী লীগের দলীয় ব্যানার। সেখানে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে - দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা’ শীর্ষক ব্যানারে কয়েক মিনিট বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন রণজিত।
সভাটি কোথায় হয়েছে, তা নিয়ে প্রথমে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছিল। কেউ বলছিলেন সুনামগঞ্জের সীমান্ত এলাকায়, কেউ দাবি করছিলেন সিলেট সীমান্তে, আবার কেউ কেউ ভারতের ভেতরে সভা হওয়ার কথাও প্রচার করেন। পরে রণজিতের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বিশ্লেষণ করে তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে নিয়ে রাতারগুলের ওই রিসোর্টে যায়। সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন সভাস্থল শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর গত মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার পুলিশ রিসোর্টটিতে অভিযান চালায়। ওসি ওমর ফারুক মোড়লের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করার পর রিসোর্টটির ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এদিকে রিসোর্টের মালিক সোহেল আহমদ আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে, রণজিত সরকারের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিলেট নগরের গোপালটিলায় তার বাসভবনে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
সব মিলিয়ে একটি গোপন রাজনৈতিক সভার ঘটনা এবং এর রেশ ধরে রিসোর্টে তালা, নেতার গ্রেপ্তার ও সাবেক এমপির বাড়িতে হামলার ঘটনায় পুরো বিষয়টি এখন জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন