সংবাদ

আদিবাসীদের খাদ্যসংস্কৃতি ও সাংস্কৃতিক অধিকারের প্রশ্ন

ষ্টেফান সরেন
ষ্টেফান সরেন
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম

আদিবাসীদের খাদ্যসংস্কৃতি ও সাংস্কৃতিক অধিকারের প্রশ্ন
উত্তরাঞ্চলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর কাছে শামুক, ঝিনুক ও কাঁকড়া প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যবাহী খাবার

সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাঁওতালি ভাষার মৌখিক ইতিহাস ও ভাষাবৈচিত্র‍্য সংরক্ষণের লক্ষ্যে একটি মাঠপর্যায়ের গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রত্যন্ত অঞ্চলের একটি সাঁওতাল পল্লিতে চলমান এই গবেষণা কার্যক্রম পরিদর্শনে আসেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো. নূরে আলম সিদ্দিকী। পরিদর্শনকালে হঠাৎ গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হলে আমরা স্থানীয় একটি সাঁওতাল বাড়িতে আশ্রয় নিই। সেখানে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের বসার ব্যবস্থা করে দেওয়া হয়। ঠিক বসার জায়গার পাশেই চোখে পড়ে অর্ধবস্তা শামুক ও ঝিনুক। উপসচিব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, এগুলো দিয়ে কী করা হবে? উত্তর এলো, ‘আমরা শামুক-ঝিনুক খাই। এগুলো আমাদের খুব প্রিয় ও সুস্বাদু খাবার। কিন্তু এখন আর এই এলাকায় এগুলো পাওয়া যায় না। কারণ, প্রতিটি পুকুর সরকার ইজারা দিচ্ছে। মাছচাষিরা অধিক মুনাফার আশায় বিষ প্রয়োগ করছেন। ফলে শামুক, ঝিনুক ও কাঁকড়া মরে সাফ হয়ে যাচ্ছে। তাই এই প্রিয় খাবার সংগ্রহ করতে আমাদের রাজশাহীর দারুশা বিল পর্যন্ত যেতে হয়েছে।’

৪ নভেম্বর ২০২৬, বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় অবৈধভাবে শামুক ও ঝিনুক নিধনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। এই অভিযানে তিনজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট এক নসিমনচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

পরিবারের খাদ্যের প্রয়োজনে প্রাকৃতিকভাবে শামুক-ঝিনুক সংগ্রহ করতে যাওয়া আদিবাসীদের যখন আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হয়, তখন স্বভাবতই পরিবেশ রক্ষার দোহাই দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, পরিবেশ সুরক্ষার প্রকৃত পরিধি আসলে কতটুকু? উত্তরাঞ্চলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর কাছে শামুক, ঝিনুক ও কাঁকড়া প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যবাহী খাবার। আধুনিকতার আড়ালে আমরা প্রায়ই ভুলে যাই, প্রতিটি মানুষের খাদ্যসংস্কৃতি তার শেকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশেষ করে অক্টোবর ও নভেম্বর মাসে আদিবাসীদের হাতে কৃষিকাজ তেমন থাকে না। এ সময় পুষ্টির চাহিদা মেটাতে তাঁরা চলনবিলসহ বিভিন্ন জলাশয় থেকে শামুক, ঝিনুক ও কাঁকড়া সংগ্রহ করেন। হাঁড়ি বা পাত্রে রাখলে এগুলো অনেক দিন বেঁচে থাকে। ফলে দীর্ঘ সময় ধরে এসব খাবার খাওয়া যায়।

মনে রাখা প্রয়োজন, আদিবাসীরা বাণিজ্যিকভাবে বিক্রির জন্য শামুক সংগ্রহ করেন না; তারা একান্তই নিজেদের পরিবারের খাবারের জন্য এগুলো সংগ্রহ করেন। প্রশাসন যখন চলনবিলে আদিবাসীদের কষ্টার্জিত শামুকগুলো আবার পানিতে অবমুক্ত করার নির্দেশ দেয়, তখন সরল স্বভাবের আদিবাসীরা তাৎক্ষণিকভাবে সেই নির্দেশ মেনে নেন। কিন্তু প্রশাসন একবারের জন্যও ভাবেনি, কতটা অক্লান্ত পরিশ্রম করে এই প্রান্তিক মানুষগুলো বছরের এই নির্দিষ্ট সময়ে খাবারগুলো সংগ্রহ করেছিলেন। বিষয়টি এমন দাঁড়াল যে পরিবেশ রক্ষার নামে আদিবাসীদের মুখের খাবার কেড়ে নেওয়া হলো।

অথচ গণমাধ্যমের দিকে তাকালে শামুক সংগ্রহের ভিন্ন এক বাণিজ্যিক ও সংকটপূর্ণ চিত্র দেখা যায়। গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ‘দৈনিক সবুজনগর’ পত্রিকার এক প্রতিবেদনে প্রকাশিত হয়, তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহ করছেন মৎস্যজীবীরা। ১৫ অক্টোবর ২০২৬ তারিখে অনলাইন পোর্টাল ‘জাগো নিউজ ২৪’-এর এক প্রতিবেদনে উঠে আসে, কাজ নেই, শামুক কুড়িয়ে চলে শার্শার শত শত পরিবার। একই দিনে দৈনিক ‘প্রলয়’ পত্রিকার এক খবরে জানানো হয়, শার্শায় শামুক বিক্রি করেই সংসার চালাচ্ছে তিন শতাধিক পরিবার।

বিজ্ঞানের দৃষ্টিতে শামুক জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাণিজ্যিকভাবে নির্বিচারে শামুক নিধন অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত। কিন্তু পারিবারিক পুষ্টির জন্য সীমিত পরিসরে শামুক সংগ্রহ আর অর্থ উপার্জনের উদ্দেশ্যে ব্যাপক বাণিজ্যিক আহরণ কি কখনো এক হতে পারে? আইনের চোখে এই দুই কাজের উদ্দেশ্য ও পরিধি কি একই মানদণ্ডে বিচার করা সংগত? বাস্তুতন্ত্র বা প্রতিবেশব্যবস্থা রক্ষায় আদিবাসীদের ভূমিকা বিশ্বজুড়ে স্বীকৃত। বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশ আদিবাসী হলেও তাঁরা পৃথিবীর প্রায় ৮০ শতাংশ জীববৈচিত্র‍্য রক্ষা করে আসছেন। প্রকৃতির ক্ষতি না করে তার সঙ্গে মিলেমিশে বেঁচে থাকার অনন্য দৃষ্টান্ত আদিবাসীরাই স্থাপন করেছেন।

আমরা কখনোই জীববৈচিত্র‍্য ধ্বংসের পক্ষে নই; আমরাও চাই প্রকৃতি সুরক্ষিত থাকুক। কিন্তু পরিবেশ রক্ষার নামে প্রান্তিক আদিবাসীদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতি ও জীবনযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা কতটা যুক্তিসংগত? পরিবেশ সচেতনতা কি শুধু পেটে ভাত না থাকা এই অসহায় আদিবাসী মানুষগুলোর বেলাতেই জেগে ওঠে? দেশের হাজার হাজার অবৈধ ইটভাটা, ভূগর্ভস্থ পানির আশঙ্কাজনক স্তরহ্রাস, বায়ুদূষণে বৈশ্বিক শীর্ষস্থান কিংবা খাদ্যশস্যে অণু প্লাস্টিকের উপস্থিতির মতো বড় বড় পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান কঠোর অবস্থান কোথায়? পরিবেশ রক্ষার ক্ষেত্রে দায়বদ্ধতার মানদণ্ড সবার জন্য সমান হতে হবে। আদিবাসীদের জীবন-জীবিকা ও প্রথাগত অধিকারকে ‘অপরাধ’ হিসেবে চিহ্নিত করে প্রকৃত পরিবেশ রক্ষা সম্ভব নয়।

প্রশাসনের কাছে আমাদের বিনীত নিবেদন—ঢালাও নিষেধাজ্ঞা নয়, বরং ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়ে আদিবাসীদের সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করুন। নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট আইনি ভিত্তি ও ধারাগুলো জনসমক্ষে স্পষ্ট করুন। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজন ও আদিবাসী প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসুন।

আদিবাসীরা এই ভূখণ্ডের বাইরের কেউ নন; তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র‍্যরে অবিচ্ছেদ্য অংশ। তাঁদের প্রথাগত জীবনযাপন, খাদ্যসংস্কৃতি ও প্রকৃতিনির্ভর জীবিকার অধিকার উপেক্ষা করে কখনোই প্রকৃত পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব নয়। পরিবেশ রক্ষার নামে কোনো জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য ও জীবন-জীবিকার ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ গ্রহণযোগ্য হতে পারে না।

আমরা কারও করুণা চাই না; আমরা চাই সাংবিধানিক মর্যাদা, ন্যায়সংগত আচরণ, সাংস্কৃতিক স্বীকৃতি এবং আমাদের প্রথাগত অধিকার ও জীবন-জীবিকার নিশ্চয়তা। রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা—পরিবেশ সংরক্ষণের নামে আদিবাসীদের ঐতিহ্যকে সংকুচিত না করে তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রকৃতিবান্ধব জীবনদর্শনকে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। প্রকৃতি বাঁচুক, সংস্কৃতি বাঁচুক, আদিবাসীদের অধিকার সুরক্ষিত থাকুক। পরিবেশের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক সবার জন্য—কোনো বৈষম্য নয়, কোনো বঞ্চনা নয়।

(লেখকের নিজস্ব মত)

[লেখক: উন্নয়নকর্মী]

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদিবাসীদের খাদ্যসংস্কৃতি ও সাংস্কৃতিক অধিকারের প্রশ্ন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত