এমনকি কোনো কিছু আছে যার দ্বারা মানুষ হঠাৎ করেই অস্বাভাবিক হয়ে ওঠে। স্বাভাবিক সুস্থ সবল মানুষ কী করে এমন করে ওঠে। টুম্পাকে আমি প্রায়ই দেখেছি বৃষ্টি শুরু হলেই চিৎকার করতে। এত জোরে জোরে চিৎকার যে একজন মানুষ সাধারণভাবে তা করতে পারে না। তাকে ধরে রাখা যেত না। পাগলের মতো করত। বৃষ্টি এলেই সে এমন পাগলের মতো হয়ে উঠত। একদিকে প্রকৃতি। শান্ত ধীর স্থির প্রৃকতির পাগলামি। অঝোর ধারায় বৃষ্টি। বাতাস আর বাতাস। যেন সমস্ত চরাচর উপড়ে ফেলে দেবে। আর বিদ্যুৎ চমক। বজ্রপাতের শব্দ। টুম্পা আর প্রকৃতির রুদ্র মূর্তি যেন একাকার হয়ে যেত। কিন্তু আমি এটা মেলাতে পারতাম না— সব সময় শান্ত-স্থির-ধীর প্রকৃতির একটা মেয়ে এমন বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কী করে পাগলের মতো হয়ে যায়।
অথচ বৃষ্টি তো মেঘদূতের ভালোবাসার ফোঁটা। আকাশের বুক চিরে মর্ত্যে প্রথম বৃষ্টির ফোঁটা কীভাবে পড়ল। সেও এক কাহিনি। সে সময় মর্ত্যলোকে কোনো বৃষ্টি ছিল না। আকাশ সব সময় রৌদ্রোজ্জ্বল থাকত। নদী শুকিয়ে যাচ্ছিল। ব্রহ্মপুত্রের বুক চৌচির হয়ে গিয়েছিল। মর্ত্যলোকের এই হাহাকার দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছাল। ইন্দ্র সভা ডাকলেন। মেঘ দেবতা, গন্ধর্ব রাজ চিত্ররথ ও দেবশিল্পী বিশ্বকর্মাকে মর্ত্যলোকের এই কষ্টের কথা জানালেন।
মেঘদূত বিশাল রুপালি ডানার আকাশচারী মেঘের ওপর চড়ে মর্ত্যরে উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু মেঘদূত বুঝতে পারলেন— মর্ত্যরে আকাশে যে মেঘহুলো ভেসে বেড়ায় তারা একা একা ভারি হতে পারে না। তাদের ভারাক্রান্ত করার জন্য মানুষের আকুতি আর স্বর্গীয় আশীর্বাদের প্রয়োজন। তখন সে মর্ত্যরে এক নির্জন প্রান্তরে বসল। এক বৃদ্ধ ঋষি যিনি বছরের পর বছর নদীর শোকে আর বৃষ্টির কামনায় কেঁদে চলেছেন। সেই ঋষির পবিত্র চোখের জলে মেঘদূতের হৃদয় কেঁপে উঠল। স্বর্গ থেকে বয়ে আনা অমৃতবারি আর বরুণের জলভাণ্ডার থেকে মেঘের কোণে কোণে জল জমতে লাগল। বাতাস শীতল হয়ে চারপাশের ধুলাবালি উড়িয়ে নিয়ে গেল। আকাশের বুক চিরে নেমে এল স্বর্গের প্রথম বৃষ্টি। আর সেই বৃষ্টিতেই কিনা টুম্পা চিৎকার করে ওঠে।
আমি মিতু নামের একজনকে চিনতাম। বৃষ্টির শব্দ শুনলেই বারান্দায় গ্রিলের কাছে এসে দাঁড়াত। বাইরে ঝুম বৃষ্টি। মেঘলা আকাশ। চারপাশ থমথমে। এর মধেই সে ছটফট করে উঠত। মেঘের ডাক শুরু হলেই সে অস্থির হয়ে উঠত। হয়ত বৃষ্টির প্রকৃতিই এমন। মানুষকে এক অজানা জগতে নিয়ে যায়। বৃষ্টি নামলেই কারও শৈশবের কথা মনে পড়ে। মনে পড়ে মা-বাবার কথা। এসব তো স্বাভাবিক। এমন ঘটনা অনেকেরই ঘটে। কিন্তু বৃষ্টি হলেই চিৎকার করতে শুনিনি আমি।
অবশ্য এর আগে আমি একবার শুনেছিলাম বৃষ্টি এলে শুধু টুম্পা নয়, টুম্পা যে বাড়িতে থাকে সেই বাড়িটিও পাল্টে যেতে থাকে। বর্ষাকাল এলেই নাকি এই বাড়িটি অন্য রকম হয়ে যায়। বাড়িটি অবশ্য অনেক দিন আগের। তা কম করে হলেও দেড়শ’ বছরের বেশি হবে। কিন্তু বাড়ি দেখে তা বোঝার উপায় নেই। বোঝার উপায় নেই যে এটা পুরোনো কোনো বাড়ি কিনা। কী সুন্দর রঙ করা পুরো বাড়িটা। সামনে ফুলের বাগান। সেখানে অনেক ধরনের ফুলও ফুটে আছে। বাড়িটির এক কোণে একটা পুকুরঘাটও আছে। চারপাশটা বাউন্ডারি করা। এই দেয়ালটা অবশ্য বেশি দিন হয়নি দেয়া হয়েছে। সব মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর আর নিরিবিলি পরিবেশ রয়েছে বাড়িটিতে। তবে বর্ষাকাল এলেই বাড়িটির চারপাশটা কেমন পাল্টে যেতে থাকে। বাড়িটির যে প্রাণবন্ত পরিবেশ সেটি গম্ভীর হয়ে উঠতে থাকে। যে মানুষকে অনর্গল কথা বলতে দেখা যেত বর্ষাকাল এলেই সে কেমন চুপ হয়ে যায়। তাকিয়ে থাকে আর বিড়বিড় করতে থাকে। এখানে নাকি গভীর রাতে কারও হাঁটার শব্দও শুনতে পাওয়া যায়। কিন্তু খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায় না। কেউ কেউ পুরনো দিনের গান বাজার শব্দও শুনেছেন। কিন্তু কোথায় গান বাজছে, কে বাজাচ্ছে, কিচ্ছু এখনও পর্যন্ত কেউ ধরতে পারে নাই।
টুম্পাকে আমি চিনতাম অনেক আগে থেকেই। বেশ চটপটে মেয়ে ছিল। অনেক মিশুক। সবার সাথে মিশত। গল্প করত। সব কিছুতেই বেশ চটপটে ছিল। বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেই তার প্রেমে পড়ত। আর সে খুব সুকৌশলে সেসব এড়িয়েও যেতে পারত। পরে শুনেছি সে বিয়ে করেছে। যাকে বিয়ে করেছে তার সাথে প্রেমও ছিল হয়ত। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। তার ছেলেমেয়ে হয়েছে বলেও শুনেছি। ওর ছেলে মেয়েরা এখন হয়ত অনেক বড় হয়ে গেছে। কী এক কারণে সে মফস্বলের দেড়শ’ বছরের পুরনো বাড়িতে থাকে। ছেলেমেয়েরা সবাই ঢাকাতেই থাকে। এখানে ও ওর মা-বাবার সাথে থাকে। ওর মা-বাবা এখনও জীবিত। মা ঠিকমত ওঠাচলা করতে পারে না। বাবার দোকান আছে। সেটাই দেখাশোনা করে। যে টাকা পায় সেটা দিয়ে টুকটাক সংসার চলে। টুম্পা সারা বছর মা-বাবাকেই দেখে। কিন্তু বর্ষাকাল এলেই মা-বাবার টুম্পার এমন আচরণের জন্য একটু কষ্ট করতে হয়।
এই ধরনের ঘটনা আমি একবার শুনেছিলাম এক বন্ধুর কাছে। সেও এক পুরনো বাড়ির ইতিহাস। সেখানে বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়। আর বিদ্যুৎ চলে গেলেই ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা। দরজা-জানালায় কেউ শব্দ করতে থাকে। দরজা খুলতেই দেখা যায় একজন বৃদ্ধ লোক সাদা পায়জামা-পাঞ্জাবি পড়ে বৃষ্টির ভেতর মোমবাতি জ্বালিয়ে বসে আছে। সে কাউকে ডাকেও না। তাকিয়েও দেখে না। আর বৃষ্টির ভেতর হাতের মোমবাতিগুলোও নেভে না। এই দৃশ্য নাকি আমার বন্ধু শুধু নয়, ওই এলাকায় অনেকেই দেখেছে। এটা সবাই জানে। এই জানাটুকুই। কোনো মানুষ এই বাড়িতে তেমন কিছু করে না। সেই বৃদ্ধ লোকটিও কাউকে কিছু করে না। কিন্তু বাড়ি আর ওই বৃদ্ধ লোক কয়েকশ’ বছর ধরে এভাবেই কাটিয়ে দিচ্ছে। ওই বন্ধুটি নাকি বৃষ্টি হলে এরপর থেকে অস্বাভাবিক আচরণ করত। টুম্পার ক্ষেত্রেও কি তেমন কিছু।
বৃষ্টি দেখলে বা হঠাৎ মুষলধারে বৃষ্টি নামলে তা আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। তখন মস্তিষ্কে কিছু হরমোনের মাত্রা বেড়ে যায়। এই অতিরিক্ত শারীরিক ও মানসিক উত্তেজনার কারণে মানুষ জোরে জোরে হাসি বা স্বতঃস্ফূর্ত চিৎকার করতে পারে। আবার ছোটবেলার বৃষ্টির দিনে কোনো বাধা না মেনে খোলা আকাশে চিৎকার করার বা ভেজার যে স্বাধীনতা, বড় হয়েও সেই অবদমিত ইচ্ছার কারণে চিৎকার করতে পারে। আবার অনেক বিজ্ঞানী বলেন. বৃষ্টি হলো প্রাচীন মানুষের কাছে বেঁচে থাকার সতুন আস্বাদন। আমাদের জিনের ভেতর এই বেঁচে থাকার আস্বাদন রয়ে গেছে। এই কারণেও মানুষ আদিম মুক্তির আনন্দে চিৎকার করতে পারে।
বেশ কিছু দিন পর শুনেছি একদিন ঝড় বৃষ্টির রাতে টুম্পাদের বাসায় ডাকাত পড়েছে। ৪-৫ জনের ডাকাত দল। গভীর রাতে ঘরে গিয়েই তার বাবাকে হত্যা করে। তারপর সেখানে তাকে ঝুলিয়ে রাখে। সব কিছু লুট করতে গেলে টুম্পা টের পেয়ে যায়। টুম্পা চিৎকার করতে থাকে। পরদিন দেখা যায় ওদের বাসায় ৪-৫ জন ডাকাতের লাশ। পুলিশ এসে টুম্পাকে ধরে নিয়ে যায়। কিন্তু কেউ এইটা বুঝতে পারে না টুম্পা একা কীভাবে একজন মেয়ে হয়ে এই ৪-৫ জন ডাকাতকে হত্যা করল। এর কয়েক দিন পর টুম্পার মা যে বিছানা থেকে উঠতে পারত না সেও মারা যায়। দেড়শো বছরের পুরনো বাড়ি এখন ফাঁকা। অনেকে বলে এই বাড়ি দখলের জন্যই স্থানীয়রা এই কাজ করেছে। কিন্তু কেউ এই বাড়ি দখলে নিতে পারে নি। দেড়শো বছরের পুরনো বাড়িতে এখন কেউ না থাকলেও বৃষ্টি হলেই গভীর রাতে টুম্পার চিৎকার শুনতে পায় কেউ কেউ।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন