সংবাদ
সংবাদ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ


প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
ছবি : সংবাদ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে মৌচাক ও আশপাশের সব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এর আগে মজুরি বোর্ডের আশ্বাসের পর ৮ ও ৯ নভেম্বর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে শ্রমিকেরা কাজে ফিরেছিলেন। তবে ১০ ও ১১ নভেম্বর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, কাশিমপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকেরা কর্মবিরতি ও রাস্তায় নামার চেষ্টা করলে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১১ থেকে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে মৌচাক ও আশপাশের সব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এর আগে মজুরি বোর্ডের আশ্বাসের পর ৮ ও ৯ নভেম্বর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে শ্রমিকেরা কাজে ফিরেছিলেন। তবে ১০ ও ১১ নভেম্বর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, কাশিমপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকেরা কর্মবিরতি ও রাস্তায় নামার চেষ্টা করলে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১১ থেকে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত