সংবাদ
সংবাদ

আবারও কমল সোনার দাম, ভরি কত হলো?

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

আবারও কমল সোনার দাম, ভরি কত হলো?
ছবি : সংগৃহীত

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে গত দুই দিনে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে প্রায় ৫ হাজার টাকা। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে সোনার নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বুধবার (১১ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। নতুন করে দাম কমানোর ফলে দুই দিনে এই মানের সোনার ভরিতে মোট ৪ হাজার ৯৫৭ টাকা কমল। 

এ নিয়ে সর্বশেষ তিন দফায় সোনার দাম কমানো হলো। সব মিলিয়ে এ সময়ে প্রতি ভরিতে দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। এর আগে অবশ্য টানা তিন দফায় দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছিল মোট ১২ হাজার ৭২ টাকা।

সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আবারও কমল সোনার দাম, ভরি কত হলো?

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত