সংবাদ
সংবাদ

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা: সরকারকে খেসারত দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা: সরকারকে খেসারত দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি দিতে ব্যর্থ হলে সরকারকে এর উচ্চমূল্য দিতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের নীরব থাকার কোনো সুযোগ নেই।

এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের বাড়িতে হামলার খবর জানান নুসরাত তাবাসসুম। তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা: সরকারকে খেসারত দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি দিতে ব্যর্থ হলে সরকারকে এর উচ্চমূল্য দিতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের নীরব থাকার কোনো সুযোগ নেই।

এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের বাড়িতে হামলার খবর জানান নুসরাত তাবাসসুম। তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত