নরসিংদীর পলাশ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা-পুলিশ।
গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের চার নেতাকর্মী হলেন - জিনারদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান লিখন, চরসিন্দুর ইউনিয়ন যুবলীগের কর্মী মো. আশিকুর রহমান খান পনির এবং জিনারদী ইউনিয়ন যুবলীগের কর্মী মো. সুজন সরকার ও মো. সুমন সরকার।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. নাজমুল হাসান লিখন, মো. সুজন সরকার ও মো. সুমন সরকার উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামের বাসিন্দা। অপরদিকে মো. আশিকুর রহমান খান পনির চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর খানবাড়ি এলাকার বাসিন্দা। এ ছাড়া গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) বিভিন্ন মামলা ও মাদক মামলার আসামি রয়েছেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, মঙ্গলবার রাতে থানা-পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীসহ বিভিন্ন মামলার মোট ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন