সংবাদ
সংবাদ

মেটার অবকাঠামো বিভাগের নেতৃত্ব ছাড়ছেন সন্তোষ জনার্ধন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

মেটার অবকাঠামো বিভাগের নেতৃত্ব ছাড়ছেন সন্তোষ জনার্ধন
ছবিঃ সংগৃহীত

মেটার প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা ও সম্প্রসারণে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া সন্তোষ জনার্ধন প্রতিষ্ঠানটির অবকাঠামো বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন ডেভ ব্রাউন। তবে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মেটায় থাকবেন জনার্ধন। পরে তিনি প্রতিষ্ঠানটির ‘কম্পিউট’ উদ্যোগে উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

মেটা টেকক্রাঞ্চকে জানিয়েছে, চলতি বছরের শুরুতে অবকাঠামো বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেওয়া ডেভ ব্রাউন নতুন দায়িত্ব পালন করবেন। এর আগে প্রায় ১৯ বছর অ্যামাজনে কাজ করেছেন তিনি। সেখানে কম্পিউটিং, ক্লাউড প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এখনই মেটা ছাড়ছেন না জনার্ধন

অবকাঠামো বিভাগের দায়িত্ব ছাড়লেও আপাতত মেটার সঙ্গে যুক্ত থাকছেন জনার্ধন। দায়িত্ব হস্তান্তর শেষ করতে কিছুদিন কাজ করবেন তিনি। এরপর ‘মেটা কম্পিউট’ উদ্যোগে উপদেষ্টার ভূমিকা পালন করবেন। মেটার এক মুখপাত্র জানিয়েছেন, আগামী বছর প্রতিষ্ঠানটি ছাড়ার কথা রয়েছে তাঁর।

২০০৯ সাল থেকে মেটায়

২০০৯ সালে মেটায় যোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনার্ধন। দীর্ঘ সময় অবকাঠামো বিভাগের প্রধানের পাশাপাশি প্রকৌশল বিভাগের সহপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সম্প্রতি তাঁর দায়িত্ব ছাড়ার খবর প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ একটি স্মারকলিপির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়। তবে কেন তিনি পদ ছাড়ছেন, সে বিষয়ে স্মারকলিপিতে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জনার্ধন।

অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াচ্ছে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়িয়েছে মেটা। এর অংশ হিসেবে চলতি বছর জনার্ধনকে ‘মেটা কম্পিউট’ উদ্যোগের নেতৃত্ব দেওয়া হয়। ডেটা সেন্টারে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এ উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন দায়িত্বে ডেভ ব্রাউন মেটার অবকাঠামো ব্যবস্থাপনা ও সম্প্রসারণের কাজ এগিয়ে নেবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেটার অবকাঠামো বিভাগের নেতৃত্ব ছাড়ছেন সন্তোষ জনার্ধন

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত