সংবাদ
সংবাদ

পুরোনো আইফোন ৫সি ঘিরে নতুন উন্মাদনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

পুরোনো আইফোন ৫সি ঘিরে নতুন উন্মাদনা
ছবিঃ সংগৃহীত

স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই যেন পুরোনো দিনের ছবির প্রতি ঝুঁকছেন তরুণদের একাংশ। আধুনিক ক্যামেরার নিখুঁত ছবি নয়, বরং কম রেজোল্যুশন ও দানাদার ছবির আলাদা আবহ উপভোগ করতে চাইছেন তাঁরা। এ প্রবণতায় নতুন করে আলোচনায় এসেছে ২০১৩ সালে বাজারে আসা অ্যাপলের আইফোন ৫সি।

প্রযুক্তিপণ্য কেনাবেচার ওয়েবসাইট কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের তথ্য বলছে, গত এক বছরে ‘বাই আইফোন ৫সি’ লিখে অনলাইনে অনুসন্ধানের হার বেড়েছে ৪০ হাজার ৫০০ শতাংশ। একই সময়ে ফোনটির ক্যামেরা নিয়ে অনুসন্ধান বেড়েছে ১ হাজার ৮১৫ শতাংশ। আর শুধু ‘আইফোন ৫সি’ লিখে অনুসন্ধানের হার বেড়েছে ২৬৪ শতাংশ।

কেন পুরোনো ক্যামেরার প্রতি আকর্ষণ?

আইফোন ৫সিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা। বর্তমান স্মার্টফোনের মতো এতে ছবির রং অতটা নিখুঁতভাবে ফুটে ওঠে না, আবার সফটওয়্যারের মাধ্যমে ছবিকে অতিরিক্ত পরিশীলিতও করা হয় না। ফলে ছবিতে থেকে যায় কম রেজোল্যুশন ও লো-ফাই ঘরানার বৈশিষ্ট্য।

জেন-জির কাছে ছবির এই পুরোনো দিনের আবহই ফোনটির প্রতি আকর্ষণের বড় কারণ হয়ে উঠেছে। এক ব্যবহারকারীর ভাষ্য, আইফোন ৫সিতে তোলা ছবি পুরোনো স্মৃতির কথা মনে করিয়ে দেয়। বন্ধুদের সঙ্গে ভ্রমণের ছবি ও ভিডিও ধারণের জন্যও ফোনটি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

আরেক ব্যবহারকারী জানিয়েছেন, মূলত ছবি তোলার উদ্দেশ্যেই আইফোন ৫সি কিনেছেন। ফোনটির আনবক্সিং ভিডিও প্রকাশ করে নিজের আগ্রহের কথা জানান তিনি। অন্য একজনের কাছে এখনো এটি সবচেয়ে প্রিয় আইফোন।

১৩ বছর পরও বাড়ছে অনুসন্ধান

২০১৩ সালের ২০ সেপ্টেম্বর বাজারে আসে আইফোন ৫সি। অ্যাপল ফোনটিকে সে সময় ‘এযাবৎকালের সবচেয়ে রঙিন আইফোন’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। পাঁচটি উজ্জ্বল রঙে পাওয়া যেত ডিভাইসটি। তবে বাজারে আসার মাত্র দুই বছরের মাথায় এর উৎপাদন বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্যে বাজারে আসার সময় ফোনটির দাম ছিল ৫৪৯ থেকে ৭০৯ পাউন্ড। বর্তমানে অনলাইন মার্কেটপ্লেস ইবেতে ব্যবহৃত আইফোন ৫সি পাওয়া যাচ্ছে মাত্র ২০ পাউন্ডে।

আধুনিক ক্যামেরার সঙ্গে পার্থক্য কোথায়?

কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের প্রধান পণ্য কর্মকর্তা লি এলিয়টের মতে, আইফোন ৫সির ক্যামেরায় পুরোনো ডিজিটাল ক্যামেরার বৈশিষ্ট্য রয়েছে। তুলনামূলক কম রেজোল্যুশন এবং সফটওয়্যারের সীমিত প্রক্রিয়াকরণের কারণে ছবিতে ২০১০ সালের শুরুর দিকের ডিজিটাল ক্যামেরার মতো আবহ তৈরি হয়।

আইফোন ৫সির ৮ মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে সর্বশেষ আইফোন ১৮ প্রোর ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার প্রযুক্তিগত পার্থক্য স্পষ্ট। তবে দানাদার ও লো-ফাই ঘরানার ছবি তোলার ক্ষেত্রে পুরোনো ফোনটির আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এলিয়ট মনে করেন, কোনো ফিল্টার ব্যবহার করেও এর ছবির মতো একই আবহ তৈরি করা কঠিন।

শুধু আইফোন নয়, ফিরছে পুরোনো প্রযুক্তিও

পুরোনো প্রযুক্তির প্রতি আগ্রহ কেবল আইফোন ৫সিতেই সীমাবদ্ধ নয়। তারযুক্ত হেডফোনের ব্যবহারও নতুন করে বাড়ছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান সারকানার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় সপ্তাহে তারযুক্ত হেডফোন বিক্রি থেকে আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে।

এমা ওয়াটসন, হ্যারি স্টাইলস, বেলা হাদিদ ও চার্লি এক্সসিএক্সের মতো তারকাদেরও সম্প্রতি তারযুক্ত হেডফোন ব্যবহার করতে দেখা গেছে।

স্মৃতিকাতরতা ও ডিজিটাল দুনিয়া থেকে বিরতি

টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির টেড রজার্স স্কুল অব রিটেইল ম্যানেজমেন্টের প্রভাষক ওমর এইচ ফারেসের মতে, পুরোনো প্রযুক্তির প্রতি তরুণদের আগ্রহের পেছনে অতীতের প্রতি স্মৃতিকাতরতা কাজ করছে। তরুণেরা এমন এক সময়ের প্রতি আকৃষ্ট হতে পারেন, যে সময়কে তাঁরা নিজেদের কল্পনায় আরও সুন্দর ও আদর্শ বলে মনে করেন।

তাঁর ব্যাখ্যায়, স্মৃতিকাতরতার পাশাপাশি ডিজিটাল দুনিয়া থেকে সাময়িক বিরতি নেওয়ার ইচ্ছা এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগও এ প্রবণতার পেছনে ভূমিকা রাখছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পুরোনো আইফোন ৫সি ঘিরে নতুন উন্মাদনা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত