সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা তেলবাহী জাহাজ

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম

 মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা তেলবাহী জাহাজ

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধ সত্ত্বেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা তেলবাহী জাহাজ। মঙ্গলবার (১৪ এপ্রিল) শিপিং ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, ‘রিচ স্টারি’ (Rich Starry) নামের জাহাজটি সফলভাবে প্রণালি পার হয়ে উপসাগর ত্যাগ করেছে।

মার্কিন অবরোধ শুরুর পর এই প্রথম কোনো নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করল। জাহাজটিতে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল রয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের অভিযোগে জাহাজটির মালিক কোম্পানিও বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

শিপিং ডেটা সংস্থাগুলোর তথ্যমতে, মাঝারি আকারের এই ট্যাংকারটি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে পণ্য বোঝাই করেছিল। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোং লিমিটেড’ এবং এর ক্রু সদস্যরা সবাই চীনা নাগরিক। মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়ে কোম্পানিটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা প্রশমনে নতুন করে তৎপরতা শুরু করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য ইসলামাবাদকে ভেন্যু হিসেবে ব্যবহারের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দেশটি।

আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই বৈঠক আয়োজন করতে চায় পাকিস্তান। তবে বৈঠকের স্থান চূড়ান্ত হওয়া নির্ভর করছে ওয়াশিংটন ও তেহরানের সম্মতির ওপর। তারা চাইলে আলোচনার স্থান পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩০ মে ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা তেলবাহী জাহাজ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধ সত্ত্বেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা তেলবাহী জাহাজ। মঙ্গলবার (১৪ এপ্রিল) শিপিং ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, ‘রিচ স্টারি’ (Rich Starry) নামের জাহাজটি সফলভাবে প্রণালি পার হয়ে উপসাগর ত্যাগ করেছে।

মার্কিন অবরোধ শুরুর পর এই প্রথম কোনো নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করল। জাহাজটিতে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল রয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের অভিযোগে জাহাজটির মালিক কোম্পানিও বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

শিপিং ডেটা সংস্থাগুলোর তথ্যমতে, মাঝারি আকারের এই ট্যাংকারটি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে পণ্য বোঝাই করেছিল। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোং লিমিটেড’ এবং এর ক্রু সদস্যরা সবাই চীনা নাগরিক। মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়ে কোম্পানিটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা প্রশমনে নতুন করে তৎপরতা শুরু করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য ইসলামাবাদকে ভেন্যু হিসেবে ব্যবহারের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দেশটি।

আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই বৈঠক আয়োজন করতে চায় পাকিস্তান। তবে বৈঠকের স্থান চূড়ান্ত হওয়া নির্ভর করছে ওয়াশিংটন ও তেহরানের সম্মতির ওপর। তারা চাইলে আলোচনার স্থান পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত