সংবাদ
সংবাদ

অভাবের তাড়নায় নিজের সন্তানকে বিক্রি করলেন মা

প্রতিনিধি, বাগেরহাট
প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

অভাবের তাড়নায় নিজের সন্তানকে বিক্রি করলেন মা
ছবি : সংগৃহীত

চরম অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারণে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে ১৫ মাস বয়সী শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছেন অনিকা আক্তার নামের এক মা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে।

অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে থাকা অবস্থায় হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আলামিন নামের এক ছেলেসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।

অনিকা আক্তার জানান, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তার ও সন্তানের কোনো খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে তীব্র আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। একপর্যায়ে চরম অসহায়ত্বের কারণে তিনি নিজের শিশুপুত্রকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলায় ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত ক্রেতার পূর্ণ পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। ৬০ হাজার টাকা লেনদেন হলেও শিশুটির মা পেয়েছেন মাত্র ৩০ হাজার টাকা।

মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে একটি নিষ্পাপ শিশুকে বিক্রি করে দেওয়ার ঘটনায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। শিশুটিকে কার কাছে এবং কী উদ্দেশ্যে নেওয়া হয়েছে, সে বিষয়টিও এখনো পরিষ্কার নয়। শিশুটির বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত শিশুটিকে উদ্ধার, ক্রেতার পরিচয় শনাক্ত এবং পুরো ঘটনার পেছনের রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, শিশুটি বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি এবং শিশুটির মা অনিকা আক্তারসহ অভিভাবকদের তার দপ্তরে হাজির হতে বলা হয়েছে। বিস্তারিত শুনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

অভাবের তাড়নায় নিজের সন্তানকে বিক্রি করলেন মা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত