সংবাদ
সংবাদ

কংক্রিটের থাবায় হারাচ্ছে ডলুছড়া পাহাড়ের সবুজ

সংগ্রাম দত্ত, প্রতিনিধি শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

কংক্রিটের থাবায় হারাচ্ছে ডলুছড়া পাহাড়ের সবুজ
ডলুছড়া পাহাড়ের ইতিহাস কেবল বনভূমির নয়, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ইতিহাসও

শ্রীমঙ্গলের রাধানগর- একসময় যার নাম ছিল ডলুছড়া পাহাড়। উঁচুনিচু টিলা, ঘন বনভূমি আর জীববৈচিত্র্যে ভরপুর এই পাহাড় ছিল প্রকৃতির এক অনন্য সম্পদ। ব্রিটিশ আমলে নবীগঞ্জের ভূবীরবাগ এলাকার জমিদার রাধানাথ দেব চৌধুরী ১৭৮ বিঘা ভূমি ক্রয় করার মধ্য দিয়ে এই পাহাড় নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করে। ডলুছড়া থেকে রাধানগর- নামের পরিবর্তনের সঙ্গে যুক্ত হয় ইতিহাস, শিক্ষা ও সামাজিক রূপান্তরের দীর্ঘ অধ্যায়। কিন্তু আজ প্রশ্ন উঠছে- সেই ডলুছড়া পাহাড় কি ধ্বংসের পথে?

বন থেকে কংক্রিটে রূপান্তর: চা-বাগান ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের নিকটবর্তী হওয়ায় এই পাহাড়ি অঞ্চল ছিল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। একসময় যেখানে নিরবচ্ছিন্ন সবুজ আর প্রাকৃতিক নীরবতা ছিল প্রধান আকর্ষণ, সেখানে এখন দ্রুত গড়ে উঠছে বিভিন্ন স্থাপনা। পাহাড় কেটে সমতল করা, বনভূমি উজাড় করে অবকাঠামো নির্মাণ- এসব কর্মকাণ্ডে ডলুছড়ার স্বাভাবিক ভূপ্রকৃতি ও পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। উন্নয়নের যুক্তি থাকলেও প্রশ্ন থেকে যায়- এই পরিবর্তন কতটা টেকসই?

প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে: বনাঞ্চল সংকুচিত হওয়ায় বন্যপ্রাণীর চলাচলে পরিবর্তন দেখা যাচ্ছে। লাউয়াছড়ার আশপাশে লোকালয়ে অজগর সাপ দেখা যাওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানান। খাদ্য ও নিরাপদ আশ্রয়ের অভাবে বানরসহ বিভিন্ন প্রাণী বসতিতে চলে আসছে। পরিবেশ বিশ্লেষকদের মতে, প্রাকৃতিক আবাসভূমি বিনষ্ট হলে এমন পরিস্থিতি তৈরি হওয়া স্বাভাবিক। ডলুছড়া পাহাড়ের ক্ষয় তাই কেবল ভৌগোলিক পরিবর্তন নয়; এটি একটি পরিবেশগত সতর্কবার্তা।

এক পাহাড়, এক শিক্ষাবিপ্লব: ডলুছড়া পাহাড়ের ইতিহাস কেবল বনভূমির নয়, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ইতিহাসও। জমিদার রাধানাথ দেব চৌধুরী শ্রীমঙ্গল শহরের বিভিন্ন স্থানে মূল্যবান ভূমি ক্রয় করে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠা করেন রাধানাথ প্রাথমিক বিদ্যালয় এবং তাঁর মাতার নামে দীনময়ী হাইস্কুল, পাশাপাশি পিতার নামে চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এসব শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গলের সামাজিক পরিবর্তনের ভিত্তি গড়ে দেয়। বলা যায়, তৎকালীন সময়ে তিনিই ছিলেন শ্রীমঙ্গলের রূপান্তরের অন্যতম নির্মাতা।

পরবর্তীতে তার উত্তরসূরি ক্ষীরদ বিহারী দেব চৌধুরী- যিনি ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ- তিন আমলই প্রত্যক্ষ করেছেন- শিক্ষার প্রসার ও প্রতিষ্ঠানগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের পরিবারের অবদান শ্রীমঙ্গলকে একটি সুসংগঠিত শিক্ষানগরীতে রূপ দিতে সহায়তা করে।

তবে সময়ের পরিক্রমায় কিছু প্রতিষ্ঠানের নাম পরিবর্তিত হয়েছে। দীনময়ী হাইস্কুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রীমঙ্গল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এবং রাধানাথ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিরাইমপুর প্রাথমিক বিদ্যালয়। ফলে শিক্ষা বিস্তারের পেছনে যাদের অবদান ছিল, তাদের নাম অনেকটাই আড়ালে চলে গেছে। নতুন প্রজন্মের অনেকেই জানে না, কোন মানুষদের দূরদর্শী উদ্যোগে এসব প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল।

সবুজ পাহাড়ের অন্তরালে হারিয়ে যাচ্ছে ইতিহাস, বন আর শিক্ষার উত্তরাধিকার

উন্নয়ন না অবক্ষয়: ডলুছড়া পাহাড় আজ এক সন্ধিক্ষণে। একদিকে বিনিয়োগ ও পর্যটনের সম্প্রসারণ, অন্যদিকে পাহাড় কাটা ও বনভূমি হ্রাসের আশঙ্কা। যে পাহাড় একসময় প্রকৃতি ও শিক্ষার আলোকবর্তিকা হয়ে শ্রীমঙ্গলকে পরিচিতি দিয়েছিল, সেটি যদি অযাচিত উন্নয়নের চাপে ক্ষতিগ্রস্ত হয়, তবে ক্ষতি হবে বহুমাত্রিক—পরিবেশ, ইতিহাস ও সামাজিক স্মৃতির।

ডলুছড়া পাহাড় কি ধ্বংসের পথে- এই প্রশ্নের উত্তর নির্ভর করছে আমাদের বর্তমান সিদ্ধান্তের ওপর। এখনই পরিকল্পিত ও পরিবেশসম্মত পদক্ষেপ না নিলে, একদিন হয়তো পাহাড় থাকবে না- থাকবে কেবল তার ইতিহাসের গল্প।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কংক্রিটের থাবায় হারাচ্ছে ডলুছড়া পাহাড়ের সবুজ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত