পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনে কাজ করতে গিয়ে চারতলা থেকে পড়ে মো. জসিম (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জসিম কাউখালী উপজেলার বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন চারতলা ভবনের পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কে কে এন্টারপ্রাইজ। নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট স্থাপনের জন্য লোহার অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ চলছিল। শুক্রবার রাতে ভবনের পূর্ব পাশে টিনের শেডের ওপর বসে পাশের লোহার অ্যাঙ্গেলে ঝালাইয়ের কাজ করছিলেন শ্রমিক জসিম। এ সময় হঠাৎ টিনের শেড ভেঙে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. শাহিন আহমেদ বলেন, রাতে ওই শ্রমিককে হাসপাতালে আনার সময় তার রক্তচাপ পাওয়া যাচ্ছিল না। তিনি অস্থিরতায় ভুগছিলেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালে পাঠানো হয়।
কাজের দায়িত্বে থাকা প্রতিনিধি মো. শামীম নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি সম্পূর্ণ দুর্ঘটনা। নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পরিবার যেভাবে চাইবে, সেভাবেই সহযোগিতা করা হবে।
নেছারাবাদ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাইসুল ইসলাম জানান, উপজেলা পরিষদের ভবনের পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর কে কে এন্টারপ্রাইজ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সেফটি নেটের অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ করার সময় ওই শ্রমিক ওপর থেকে নিচে পড়ে মারা যান।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, উপজেলা পরিষদের ভবনের পঞ্চম তলার নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে চারপাশে সেফটি নেট তৈরির কাজ চলছিল। এ সময় টিনের শেডের ওপর বসে অ্যাঙ্গেল ঝালাই করার সময় ওই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যুর খবর তিনি জানতে পেরেছেন।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন