বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অর্জন ছিল দারিদ্র্য হ্রাস। কয়েক দশক ধরে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই অগ্রগতিতে ভাটা পড়েছে। বরং দরিদ্র মানুষের সংখ্যা ও হার দুটিই বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। প্রবৃদ্ধির গতি দুর্বল হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে, প্রকৃত মজুরি কমছে এবং কর্মসংস্থান বৃদ্ধিও আশানুরূপ নয়। ফলে নতুন করে দারিদ্র্যরে ঝুঁকিতে পড়ছে বিপুলসংখ্যক মানুষ।
স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের একটি বড় জনগোষ্ঠী দারিদ্র্য কিংবা দারিদ্র্যরে ঝুঁকি থেকে বের হতে পারেনি। অথচ অর্থনৈতিক বৈষম্য দূর করা ছিল মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা। এত বছর পরও এত মানুষকে অনিশ্চিত জীবনযাপনে বাধ্য হওয়া সেই আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয়। একসময় আমাদের উদ্বেগ ছিল দারিদ্র্য কমার গতি ধীর হয়ে আসা নিয়ে। এখন উদ্বেগ আরও গভীর, কারণ দারিদ্র্য আবার বাড়ছে।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশের বহুমাত্রিক দারিদ্র্যরে চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের প্রায় চার কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যরে মধ্যে রয়েছে। অর্থাৎ প্রতি চারজনের একজনের জীবনেই দারিদ্র্যরে একাধিক সংকট রয়েছে। গ্রামে এ ধরনের দারিদ্র্যরে হার শহরের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরাও বেশি দারিদ্র্যরে শিকার। এই বাস্তবতায় ঢাকার বস্তিবাসীর জীবনযাত্রা ও দারিদ্র্যরে ধরন বিশেষভাবে গুরুত্ব পাওয়ার দাবি রাখে।
সম্প্রতি ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম) এবং সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ডায়ালগ (সিআইডিডি) যৌথভাবে ‘বাংলাদেশ পোভার্টি ওয়াচ রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে। রাজধানীর সাতটি বস্তির ২১০টি পরিবারের ওপর জরিপ, দলীয় আলোচনা ও জীবনকাহিনি বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বস্তিবাসীর দারিদ্র্যরে একটি উদ্বেগজনক চিত্র পাওয়া যায়।
প্রতিবেদন অনুযায়ী, বস্তির আকার যত ছোট, সেখানকার মানুষের দারিদ্র্য ও বঞ্চনা তত বেশি। বড় বস্তিতে ৭৫ শতাংশ পরিবার দরিদ্র। মাঝারি বস্তিতে এ হার ৯৪ দশমিক ৪ শতাংশ এবং ছোট বস্তিতে ৯৫ শতাংশ। অর্থাৎ ছোট ও মাঝারি বস্তির বাসিন্দারা তুলনামূলকভাবে বেশি সংকটে রয়েছেন।
আয় ও জীবনযাত্রার ক্ষেত্রেও রয়েছে বড় বৈষম্য। ছোট বস্তির পরিবারগুলো বড় বস্তির পরিবারের তুলনায় মাসে গড়ে ৫ হাজার ৪০০ টাকা কম আয় করে। এসব বস্তির ৯০ শতাংশ পরিবার সনদধারী চিকিৎসকের সেবা পায় না। ৮০ শতাংশ পরিবারের নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার। আবার ৮০ শতাংশের বেশি পরিবার মাত্র ৬০ থেকে ১২০ বর্গফুটের এক কক্ষের ঘরে বসবাস করে। এসব পরিবারের আয়ের ২৫ থেকে ৪০ শতাংশ চলে যায় ঘরভাড়ায়।
বড় বস্তির ৭৮ শতাংশই নিচু এলাকায় অবস্থিত। ফলে সেখানকার বাসিন্দাদের বন্যা ও জলাবদ্ধতার সঙ্গে নিয়মিত লড়াই করতে হয়। জরিপে পরিবারগুলোর গড় মাসিক আয় পাওয়া গেছে ১৬ হাজার ৯০০ টাকা এবং ব্যয় ১৩ হাজার ৬০০ টাকা। কিন্তু এই আয়-ব্যয়ের হিসাব দিয়ে তাদের জীবনসংগ্রামের পুরো চিত্র বোঝা সম্ভব নয়। নিরাপদ বাসস্থান, সুপেয় পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার অভাব তাদের দারিদ্র্যকে আরও গভীর করে তুলছে।
বস্তিবাসীর আরেকটি বড় সমস্যা উচ্ছেদের অনিশ্চয়তা। অর্ধেকের বেশি মানুষ সব সময় উচ্ছেদের আতঙ্কে থাকেন। জমির মালিকানা বা বসবাসের নিশ্চয়তা না থাকায় ঘরবাড়ির উন্নয়নেও তারা বিনিয়োগ করতে পারেন না। উচ্ছেদ হলে শুধু ঘর হারান না, ভেঙে পড়ে পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। ছিন্ন হয় প্রতিবেশীদের মধ্যে গড়ে ওঠা সহযোগিতার সম্পর্কও। অথচ পুনর্বাসনের ব্যবস্থা না করে বস্তি উচ্ছেদ করা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। প্রতিবেদনে এ ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে তাই বলপূর্বক উচ্ছেদের পরিবর্তে বস্তির ভেতরেই নাগরিক সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সড়ক, পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে। বস্তিবাসীর নিজস্ব সংগঠনকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। ধাপে ধাপে ভূমিতে বসবাসের অধিকার স্বীকৃতি, স্বল্প ভাড়ার আবাসন এবং বন্যা সহনশীল অবকাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সক্ষমতা বাড়িয়ে ছোট ও মাঝারি বস্তিগুলোকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ রয়েছে।
দারিদ্র্যরে বিস্তৃত চিত্র
দারিদ্র্যরে এই সংকট শুধু বস্তিতে সীমাবদ্ধ নয়। করোনা মহামারি ও পরবর্তী অর্থনৈতিক সংকট দেশের আয়, খাদ্যনিরাপত্তা, শিক্ষা ও জীবনযাত্রায় বড় প্রভাব ফেলেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যৌথ গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
গবেষণা অনুযায়ী, ২০২৩ সালের শেষ নাগাদ মূল্যস্ফীতির কারণে দেশের ৭০ শতাংশ পরিবার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে বাধ্য হয়েছে। জীবনযাত্রার ব্যয় মেটাতে ঋণ করেছে ২৮ শতাংশ পরিবার। অর্থনৈতিক চাপের কারণে সাধারণ মানুষ পুষ্টিকর খাবার কম খাচ্ছে। চিকিৎসা ও ওষুধের ব্যয়ও বেড়েছে। শহরের দরিদ্র পরিবারগুলো গ্রামের দরিদ্র পরিবারের তুলনায় বেশি খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। গ্রামের ২৯ শতাংশ এবং শহরের ৩২ শতাংশ দরিদ্র পরিবার মাঝারি মাত্রার খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছে।
গবেষণায় সামগ্রিক দারিদ্র্য ও চরম দারিদ্র্যরে চিত্রও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দেশে চরম দারিদ্র্যরে হার ৭ দশমিক ৯ শতাংশ। গ্রামীণ এলাকায় এ হার ৮ দশমিক ৯ শতাংশ এবং শহরাঞ্চলে ৫ দশমিক ৪ শতাংশ। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এসেছে দরিদ্র জনগোষ্ঠীর মাত্র ৩৭ শতাংশ। অর্থাৎ দরিদ্র মানুষের বড় একটি অংশ সরকারি সহায়তার বাইরে রয়ে গেছে।
সামাজিক নিরাপত্তায় লক্ষ্যভেদের অভাব
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের এক জরিপেও সামাজিক নিরাপত্তা কর্মসূচির দুর্বলতা উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ২০২২ সালে দরিদ্র জনগোষ্ঠীর ৬৭ দশমিক ১ শতাংশ এসব কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত ছিল। অন্যদিকে যারা সুবিধা পেয়েছেন, তাদের ৬২ দশমিক ৮ শতাংশই দরিদ্র বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত নন। অর্থাৎ প্রকৃত দরিদ্রদের একটি বড় অংশ বাদ পড়লেও সচ্ছল মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছেছে।
দারিদ্র্য মোকাবিলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাংলাদেশের ব্যয় মোট দেশজ উৎপাদনের মাত্র শূন্য দশমিক ৯ শতাংশ। দক্ষিণ এশিয়ায় এ খাতে গড় ব্যয় ৩ দশমিক ৮ শতাংশ। শুধু বরাদ্দ বাড়ালেই সমস্যার সমাধান হবে না। বরাদ্দের অর্থ কারা পাচ্ছেন, প্রকৃত সুবিধাভোগীরা বাদ পড়ছেন কি না এবং কর্মসূচিগুলো কতটা কার্যকর হচ্ছে, তা নিশ্চিত করতে হবে।
বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা ৯৫টি। এর মধ্যে সবচেয়ে ছোট ৫০টি কর্মসূচিতে মোট বরাদ্দের মাত্র ২ দশমিক ৩ শতাংশ ব্যয় হয়। এত বেশি কর্মসূচিতে অর্থ ছড়িয়ে থাকায় সমন্বয়, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। বিধবা ভাতা কর্মসূচিতে প্রকৃত সুবিধাভোগীদের বাদ পড়ার হার ৮৫ শতাংশ বলেও জরিপে উল্লেখ করা হয়েছে।
শহরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থাও অত্যন্ত সীমিত। মোট কর্মসূচির মধ্যে মাত্র ২৩টি শহরের জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচিতে সামাজিক নিরাপত্তার মোট ব্যয়ের মাত্র ৪ শতাংশ বরাদ্দ রয়েছে। অথচ শহরে দরিদ্র মানুষের সংখ্যা ও জীবনযাত্রার ব্যয় দুটিই বাড়ছে। বিশেষ করে বস্তিবাসী, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ এবং অনানুষ্ঠানিক খাতে কর্মরত ব্যক্তিদের জন্য কার্যকর সামাজিক সুরক্ষা জরুরি। বড় চিকিৎসা ব্যয়ের কারণে কোনো পরিবার যাতে নতুন করে দারিদ্র্যে না পড়ে, সে জন্য সর্বোচ্চ পাঁচ লাখ টাকা চিকিৎসা সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ‘হেলথ প্রটেকশন ফান্ড’ গঠনের পরিকল্পনাও ইতিবাচক উদ্যোগ।
সমাধান হতে হবে সমন্বিত
স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের অর্থনীতি ও সমাজে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু দারিদ্র্য, বৈষম্য, নারীর প্রতি অবিচার, যৌতুক, দুর্নীতি এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের মতো সমস্যার সমাধান এখনো হয়নি। গণতান্ত্রিক আচরণ, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং রাজনৈতিক সহনশীলতার ঘাটতিও সমাজকে প্রভাবিত করছে। রাজনীতিতে সংঘাত ও অবিশ্বাসের কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়ার সুযোগ পাচ্ছে না। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এসব সামাজিক ও রাজনৈতিক সমস্যার সমাধানও জরুরি।
গ্রাম থেকে শহরে মানুষের স্থানান্তর ঘটছে। বদলে যাচ্ছে জীবনযাত্রা ও সামাজিক সম্পর্ক। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে নিরাপদ আবাসন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সমানভাবে বাড়ছে না। ফলে শহরে এসে অনেক মানুষ নতুন ধরনের দারিদ্র্যরে মুখোমুখি হচ্ছেন। ঢাকার বস্তিগুলো তার বড় উদাহরণ।
সরকার ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। তবে শুধু ঘর দিলেই দারিদ্র্যরে অবসান হবে না। মানুষের স্থায়ী আয়ের ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শহরের বস্তিবাসীদের ক্ষেত্রেও একই ধরনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাদের উচ্ছেদ করে শহরের বাইরে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। বরং কর্মস্থল থেকে দূরে চলে গেলে যাতায়াত ব্যয় বাড়বে এবং জীবিকা আরও অনিশ্চিত হয়ে পড়বে।
দারিদ্র্য মোকাবিলায় প্রথমেই প্রয়োজন প্রকৃত দরিদ্র মানুষকে চিহ্নিত করা। সামাজিক নিরাপত্তার সুবিধা যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বস্তিবাসীর জন্য সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসম্মত পরিবেশ, মানসম্মত শিক্ষা ও নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সিটি করপোরেশন, স্থানীয় সরকার, সরকারি সংস্থা এবং বস্তিবাসীর সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসীকে সমস্যার অংশ হিসেবে নয়, বরং সমাধানের অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে।
উন্নয়নের প্রকৃত সাফল্য শুধু প্রবৃদ্ধি কিংবা অবকাঠামো নির্মাণে মাপা যায় না। সেই উন্নয়নের সুফল কত মানুষের জীবনে পৌঁছেছে, কত মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পেয়েছে, সেটিই বড় বিবেচ্য। ভবিষ্যৎ প্রজন্ম যেন অতীত ও বর্তমানের তুলনায় অর্থনৈতিকভাবে বেশি সচ্ছল, সামাজিকভাবে নিরাপদ এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জীবন পায়, সেই লক্ষ্যেই রাষ্ট্রকে এগোতে হবে। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পরও আমাদের উন্নয়নচিন্তার কেন্দ্রে থাকতে হবে মানুষের মর্যাদা, সমতা ও নিরাপত্তা। এটিই হওয়া উচিত আমাদের জাতীয় অঙ্গীকার।
(লেখকের নিজস্ব মত)
[লেখক: সাবেক ডিন, ব্যবসায় অনুষদ, সিটি ইউনিভার্সিটি]

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন