বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন মীরাখালী এলাকা থেকে ২৩-২৪ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রনসেন মীরাখালী এলাকার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে রামপাল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থলে বসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং পরে মরদেহ থানায় নিয়ে আসে। বাগেরহাট জেলা সিআইডি পুলিশের একটি দল মরদেহটির শরীর থেকে আলামত সংগ্রহ করেছে। রামপাল থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, সিআইডির পাশাপাশি পিবিআই খুলনা লাশের নমুনা সংগ্রহের পর মরদেহটি বিকালের দিকে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তক্ষণাৎ পরিচয় শনাক্ত না হওয়ায় ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্য কোথাও থেকে এনে সেখানে রাখা হতে পারে। লাশের ময়নাতদন্তশেষে পরিচয় শনাক্তের জন্য মরদেহটি কয়েক দিন মর্গের হিমঘরে রাখা হবে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন