সংবাদ
সংবাদ

সর্বোচ্চ সতর্ক বিজিবি সীমান্তে জোরদার নজরদারি

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

সর্বোচ্চ সতর্ক বিজিবি সীমান্তে জোরদার নজরদারি
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি সীমান্তে জোরদার নজরদারি

দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও সীমান্তবর্তী মানুষের জানমালের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ অবৈধভাবে দেশত্যাগ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা, সীমান্ত এলাকায় মাইকিং, মসজিদ ও বিভিন্ন জনসমাগমস্থলে জনসচেতনতামূলক সভা এবং তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।

রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণ আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশের অপচেষ্টা বরদাশত করা হবে না। কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে প্রতিহত করা হবে। দেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি স্পর্শকাতর এলাকায় আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা কিংবা যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানান তিনি।

দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং সীমান্তবর্তী মানুষের জানমাল সুরক্ষায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সর্বোচ্চ সতর্ক বিজিবি সীমান্তে জোরদার নজরদারি

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত