সংবাদ
সংবাদ

জেমিনি ৪ হাইড্রোজেনে যেসব সুবিধা থাকছে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

জেমিনি ৪ হাইড্রোজেনে যেসব সুবিধা থাকছে

লেখালেখি, গবেষণা থেকে শুরু করে জটিল তথ্য বিশ্লেষণ - দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও কার্যকর করতে নতুন মডেল উন্মোচন করেছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, জেমিনি ৪ হাইড্রোজেন নামের মডেলটি আগের জেমিনি ৩.৮ ফ্ল্যাশের তুলনায় আড়াই গুণ দ্রুত কাজ করতে পারে। একই সঙ্গে এআইয়ের মনগড়া বা ভুল তথ্য দেওয়ার প্রবণতা পাঁচ গুণের বেশি কমানো হয়েছে।

১২ নভেম্বর নতুন মডেলটি চালুর ঘোষণা দেয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ধাপে ধাপে জেমিনি অ্যাপ ও বিশ্বজুড়ে গুগল সার্চে এটি যুক্ত করা হচ্ছে। সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি ডেভেলপার ও বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকেরাও গুগল এআই স্টুডিও এবং জেমিনি এপিআইয়ের মাধ্যমে মডেলটি ব্যবহারের সুযোগ পাবেন।

লেখালেখি থেকে তথ্য বিশ্লেষণ - এক মডেলেই নানা কাজ

গুগলের পরিকল্পনা অনুযায়ী, দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে হাইড্রোজেন। ই-মেইল ব্যবস্থাপনা, কোডিং, গবেষণা, লেখালেখি এবং জটিল নথি বিশ্লেষণের মতো কাজে এটি ব্যবহার করা যাবে।

জেমিনি ৪ সিরিজে হাইড্রোজেন ছাড়াও রয়েছে কার্বন ও আর্গন নামের দুটি মডেল। এগুলো তুলনামূলক জটিল ও দীর্ঘ সময় ধরে চলা কাজের জন্য তৈরি করা হয়েছে।

গুগলের পরীক্ষায় দেখা গেছে, ডিফল্ট সেটিংসে আগের জেমিনি ৩.৮ ফ্ল্যাশের তুলনায় হাইড্রোজেন আড়াই গুণ দ্রুত কাজ করে। অংশীদার প্রতিষ্ঠানগুলোর পরিচালিত গ্রাফ, এসকিউএল ও বড় পরিসরের তথ্যনির্ভর কাজের পরীক্ষায় গতি সর্বোচ্চ ২ দশমিক ৮ গুণ পর্যন্ত বেশি পাওয়া গেছে। পাশাপাশি টোকেন ব্যবহারের খরচ কমেছে ২৩ শতাংশ।

ছবি, ভিডিও ও নথি একসঙ্গে বিশ্লেষণ

বিভিন্ন ধরনের তথ্য বুঝে সেগুলো একত্রে বিশ্লেষণের সক্ষমতাও বাড়ানো হয়েছে নতুন মডেলে। পিডিএফ, স্প্রেডশিট, চার্ট, ছবি, অডিও এবং ভিডিও রেকর্ডিংয়ের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করতে পারে এটি। এসব উপাত্ত কাজে লাগিয়ে প্রতিবেদনসহ বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরিতেও সহায়তা করবে হাইড্রোজেন।

স্বয়ংক্রিয় কোডিং ও জ্ঞানভিত্তিক কাজের ক্ষেত্রেও উন্নতির কথা জানিয়েছে গুগল।

চিন্তার গভীরতা নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী

নতুন মডেলে চারটি থিংকিং লেভেল বা চিন্তার স্তর রাখা হয়েছে। এর মধ্যে যুক্ত হয়েছে এক্সট্রা হাই স্তর। কোনো কাজের জন্য এআই কতটা গভীরভাবে বিশ্লেষণ করবে, তা এই স্তরগুলোর মাধ্যমে নির্ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।

বিভিন্ন বেঞ্চমার্ক পরীক্ষায় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের মডেলগুলোর সঙ্গে ভালো ফল করেছে বলে দাবি গুগলের। তবে বিজ্ঞান ও গণিত, কম্পিউটার ব্যবহার এবং টার্মিনাল-বেঞ্চ ৪.১-এর মতো কয়েকটি নির্দিষ্ট পরীক্ষায় মডেলটি কিছুটা পিছিয়ে রয়েছে।

গুগল সার্চ ও সংযুক্ত সেবায় নতুন সুবিধা

সার্চের ক্ষেত্রে ব্যবহারকারীর প্রশ্নের অর্থ আরও ভালোভাবে বোঝা এবং দৃশ্যভিত্তিক উত্তর দেওয়ার কাজে হাইড্রোজেন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটের লিংক আরও বিস্তৃতভাবে উপস্থাপনের সক্ষমতাও বাড়ানোর কথা জানিয়েছে গুগল।

জেমিনি অ্যাপের মাধ্যমে জি-মেইল ও গুগল ড্রাইভের মতো সংযুক্ত সেবা থেকেও প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পারবে মডেলটি। ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী এসব তথ্য কাজে লাগিয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতেও সহায়তা করবে।

নিরাপত্তা ও অনুমতি মেনে কাজ

স্বয়ংক্রিয়ভাবে কাজ করার সময় নির্ধারিত সীমা অতিক্রমের প্রবণতা কমানোর বিষয়েও গুরুত্ব দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, আগের তুলনায় জেমিনি ৪ হাইড্রোজেনে এ ধরনের প্রবণতা সর্বোচ্চ ৮১ শতাংশ কমেছে। একই সঙ্গে অনুমতি প্রয়োজন এমন কাজে অনুমতি ছাড়া এগিয়ে যাওয়ার প্রবণতাও অর্ধেকে নেমেছে।

যেভাবে ব্যবহার করা যাবে

জেমিনি অ্যাপ ও গুগল সার্চের পাশাপাশি ডেভেলপাররা জেমিনি এপিআই, অ্যান্ড্রয়েড স্টুডিও এবং গুগল এআই স্টুডিওর মাধ্যমে মডেলটি ব্যবহার করতে পারবেন। প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য রয়েছে জেমিনি এন্টারপ্রাইজ।

বিনামূল্যের জেমিনি ব্যবহারকারীরাও মডেলটির সুবিধা পাবেন। নির্দিষ্ট প্রশ্নের জন্য উপযুক্ত মনে হলে অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে হাইড্রোজেন নির্বাচন করবে। এ ছাড়া গুগল শিটসের জেমিনিতেও মডেলটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শুরুতে এ সুবিধা পাবেন এআই প্রো ও আল্ট্রা সাবস্ক্রাইবাররা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জেমিনি ৪ হাইড্রোজেনে যেসব সুবিধা থাকছে

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত