সংবাদ
সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত
ছবি : সংগৃহীত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সকাল ১১টায় শ্রমভবনে সভাটি হওয়ার কথা ছিল। সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।

পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কথা ছিল, আজ মালিকপক্ষ মজুরির প্রস্তাব দেবে। এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন।

এ বিষয়ে শ্রমিক নেতা ও ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, সকাল ৮টায় বোর্ডের চেয়ারম্যান তাকে সভা স্থগিতের তথ্য জানান। সভা স্থগিতের কয়েকটি কারণ তাকে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে চলমান শ্রম আন্দোলন বন্ধ না হওয়া এবং সামগ্রিকভাবে শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়া, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতা।

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করেছিলেন, মালিকেরা তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছেন। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। তাদের প্রস্তাব বড় ধরনের আন্দোলন উসকে দেয়। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয় মালিকপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত