এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের চিরতরে অবসান ঘটাতে সম্পূর্ণ নতুন ও কঠোর একটি পদ্ধতি চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষার নির্ধারিত সময়ের মাত্র এক ঘণ্টা আগে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানো হবে। পাশাপাশি প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন এবং পুরো পরীক্ষা গ্রহণের পদ্ধতিতেও আসছে বড় ধরনের পরিবর্তন।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে বর্তমান সরকারের সময়ে প্রশ্নফাঁস রোধে নেওয়া সাফল্যের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস হয়নি। তবে প্রশ্নফাঁসের যে চেষ্টা চালানো হয়নি, তা কিন্তু নয়। আগামীতে প্রশ্ন মডারেশন থেকে শুরু করে সবকিছুতেই আমরা পরিবর্তন আনছি। পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থার দিকে আমরা জোরালোভাবে এগোচ্ছি।
শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে এবং এরইমধ্যে পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে। কেবল অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সময়ে মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। তাই দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আমাদের শিক্ষাব্যবस्थাকে পুরোপুরি যুগোপযোগী করতে হবে।
উচ্চশিক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে তিনি দেখতে পাননি। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই চিত্র দেখা গেছে, যেখানে মাত্র তিনজন শিক্ষার্থী হাত তুলেছিলেন।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন বলে জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এখন প্রত্যেক শিক্ষার্থীই বৈশ্বিক নাগরিক। মেধাবীদের কোনো ভিসার প্রয়োজন হয় না, মেধাবীদের কোনো নির্দিষ্ট ঠিকানাও লাগে না। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে।
শিক্ষা খাতে সরকারের বাজেট বাড়ানোর তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে এই খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার কোটি টাকা, যা বাড়িয়ে এবার ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষা খাতের এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে।
কারিগরি শিক্ষার ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন স্বাস্থ্যবিজ্ঞান ও নার্সিংয়ের মতো আধুনিক বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। দেশব্যাপী শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এ সময় গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুক আজকাল প্রায়ই তিলকে তাল বানিয়ে প্রচার করে। আমি মিডিয়াকে বিনীত আহ্বান জানাবো, শিক্ষার ক্ষেত্রে তিলকে তাল বানিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন