সংবাদ
সংবাদ

নেশার টাকার জন্য মাকে হত্যা, গ্রেপ্তার ৩

প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

নেশার টাকার জন্য মাকে হত্যা, গ্রেপ্তার ৩
ছবি : সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা জোগাড় করতে মায়ের গলার স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আশরাফুল ইসলামের (২২) বিরুদ্ধে। এ ঘটনায় আশরাফুলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার রামকান্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে মতিফুল নেছা নামের ওই বৃদ্ধার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। একই রাতে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন আশরাফুলের বন্ধু ও প্রতিবেশী রহিম উদ্দিন এবং চোরাই স্বর্ণের মালা ক্রেতা আব্দুল জলিল।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের টাকা জোগাড় করতে আশরাফুল তার মায়ের কাছে টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে আশরাফুল ও তার বন্ধু রহিম উদ্দিন মিলে বৃদ্ধার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নেন। এ সময় তাকে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে বাড়ির ভেতরেই রেখে দেন তারা।

পরে ছিনিয়ে নেওয়া স্বর্ণের মালাটি উপজেলার মৈত্র বড়হর গ্রামের আব্দুল জলিলের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে রহিম উদ্দিনকে এবং চোরাই স্বর্ণ কেনার অভিযোগে আব্দুল জলিলকেও গ্রেপ্তার করেছে পুলিশ। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নিতেই আশরাফুল তার মাকে হত্যা করেছেন। নেশার টাকা জোগাড় করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নেশার টাকার জন্য মাকে হত্যা, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত