সংবাদ

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৩

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:০১ এএম

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৩
বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৩

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে শ্রীপুরের পৌরসভার মাওনা চৌরাস্তায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এদিকে, দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে মাওনা চৌরাস্তায় আব্দুস সাহিদ সুপার মার্কেটের ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। সপ্তম তলার ভবনটিতে ব্যাংকের শাখাসহ ছোট-বড় কয়েটি ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম এবং ফ্ল্যাট বাসা রয়েছে। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিন জন দগ্ধ হন। এ সময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধ তিন জনকে উদ্ধার স্থানীয় আল হেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৩

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে শ্রীপুরের পৌরসভার মাওনা চৌরাস্তায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এদিকে, দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে মাওনা চৌরাস্তায় আব্দুস সাহিদ সুপার মার্কেটের ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। সপ্তম তলার ভবনটিতে ব্যাংকের শাখাসহ ছোট-বড় কয়েটি ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম এবং ফ্ল্যাট বাসা রয়েছে। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিন জন দগ্ধ হন। এ সময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধ তিন জনকে উদ্ধার স্থানীয় আল হেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত