সংবাদ
সংবাদ

২০৩৫ সালে বাংলাদেশ-পাকিস্তানের এলএনজি আমদানি বাড়বে ৭০ শতাংশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

২০৩৫ সালে বাংলাদেশ-পাকিস্তানের এলএনজি আমদানি বাড়বে ৭০ শতাংশ
ছ‌বি: সংগৃ‌হিত

  • সতর্কবার্তা আইইএয়ের

​নিজস্ব গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশ ও পাকিস্তান ক্রমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠছে। এই ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে দেশ দুটির সম্মিলিত এলএনজি আমদানি বর্তমানের তুলনায় প্রায় ৭০ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে দীর্ঘমেয়াদি আমদানিনির্ভরতা ও ভূরাজনৈতিক ঝুঁকির কারণে অর্থনৈতিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ প্রকাশিত ওয়ার্ল্ড এনার্জি আউটলুক-২০২৬ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

​প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসহ নানা বৈশ্বিক সংকটের কারণে অনেক দেশ জীবাশ্ম জ্বালানি আমদানি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ও পারমাণবিক বিদ্যুতের দিকে ঝুঁকছে। জ্বালানি আমদানি কমাতে বাংলাদেশও নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নানা পদক্ষেপ নিয়েছে, তবে একইসঙ্গে দেশটি এলএনজি আমদানির পরিকল্পনাও বাড়িয়ে চলেছে। আগামী বছরগুলোতে বিশ্ববাজারে এলএনজির সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আইইএ পূর্বাভাস দিয়েছে। এর ফলে একদিকে আমদানিনির্ভর দেশগুলোর জন্য সরবরাহের নতুন সুযোগ তৈরি হতে পারে, অন্যদিকে দীর্ঘমেয়াদি নির্ভরতা ও ভূরাজনৈতিক ঝুঁকি অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে।

​আইইএয়ের কারেন্ট পলিসিস সিনারিও বা সিপিএস অনুযায়ী, ২০৩৫ সালে বাংলাদেশ ও পাকিস্তানের সম্মিলিত গ্যাস আমদানি বর্তমানের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেড়ে ৮০ বিলিয়ন ঘনমিটারে পৌঁছাতে পারে। গ্যাসের বাড়তি চাহিদা মেটানো এবং পুরোনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়ার ঘাটতি সামাল দিতে এই আমদানি প্রয়োজন হবে।

অন্যদিকে, সংস্থাটির স্টেটেড পলিসিস সিনারিও বা এসটিইপিএস অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে এলএনজি বাণিজ্য প্রায় ২৬০ বিলিয়ন ঘনমিটার বাড়তে পারে। এই সময়ে বছরে গড়ে প্রায় ৪ শতাংশ হারে এলএনজি বাণিজ্য বাড়লেও একই সময়ে বিশ্বে প্রাকৃতিক গ্যাসের সামগ্রিক চাহিদা বৃদ্ধির হার বছরে প্রায় ১ শতাংশ থাকতে পারে।

​প্রতিবেদন অনুযায়ী, এলএনজির বাড়তি চাহিদার প্রায় এক-চতুর্থাংশ তৈরি হবে সেসব দেশে, যাদের নিজস্ব গ্যাস উৎপাদন কমছে বা পাইপলাইনে গ্যাস আমদানি হ্রাস পাচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানসহ কয়েকটি দেশকে এই ঘাটতি পূরণে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করতে হবে। দেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ফারাক কমাতে এলএনজি আমদানি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

​এশিয়ায় এলএনজির চাহিদা বাড়লেও আগামী বছরগুলোতে বিশ্ববাজারে সরবরাহ চাহিদার চেয়ে বেশি হতে পারে বলে সতর্ক করেছে আইইএ।

সংস্থাটির পূর্বাভাস মতে, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের নতুন প্রকল্প থেকে এলএনজি সরবরাহ বাড়বে এবং ২০৩০ সালের দিকে বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এসটিইপিএস অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্ববাজারে এলএনজির অতিরিক্ত সরবরাহ প্রায় ৭০ বিলিয়ন ঘনমিটার হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমার চাপ তৈরি হতে পারে, তবে নতুন এলএনজি প্রকল্পে বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়া নিয়ে উৎপাদক ও উন্নয়নকারীরা চ্যালেঞ্জে পড়তে পারেন।

সিপিএস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় ৩৫ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসতে পারে। সরবরাহ বাড়লে ও দাম কমলে বাংলাদেশের মতো আমদানিকারক দেশ স্বস্তি পেলেও এর সুফল নির্ভর করবে ক্রয়চুক্তি, অবকাঠামোগত সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি চুক্তির ওপর নির্ভরশীলতার মাত্রার ওপর।

​আন্তর্জাতিক এলএনজি বাণিজ্যের প্রধান গন্তব্য হিসেবে এশিয়ার অবস্থান আরও জোরালো হবে বলে আইইএ জানিয়েছে। সিপিএস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট এলএনজি রপ্তানির ৭০ শতাংশের বেশি যাবে এশিয়ায়। চীন ও ভারত এই চাহিদা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে; ভারতের এলএনজি আমদানি বর্তমানের প্রায় ৩৫ বিলিয়ন ঘনমিটার থেকে বেড়ে ২০৩৫ সালে প্রায় ১০০ বিলিয়ন ঘনমিটারে পৌঁছাতে পারে। পাশাপাশি নিজস্ব উৎপাদন কমায় ও চাহিদা বাড়ায় দক্ষিণ-পূর্ব এশিয়া ২০৩০ সালের মধ্যে এলএনজি আমদানিকারক অঞ্চলে পরিণত হতে পারে এবং ২০৩৫ সালে এ অঞ্চলের আমদানি ১০০ বিলিয়ন ঘনমিটারে পৌঁছাতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং এশিয়ার দেশগুলোর মধ্যে জ্বালানি সংগ্রহের প্রতিযোগিতাও তীব্র হতে পারে।

​২০২৬ সালের জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই প্রতিবেদন বিশেষ গুরুত্ব বহন করছে বলে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বিশ্বের মোট এলএনজি বাণিজ্যের প্রায় ২০ শতাংশ বা ১১০ বিলিয়ন ঘনমিটার হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়েছে, যার প্রায় ৯০ শতাংশের গন্তব্য ছিল এশিয়া। ফলে এ পথে বিঘ্ন ঘটলে এশিয়ার আমদানিনির্ভর দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে।

আইইএ মনে করে, তেলের ক্ষেত্রে বিকল্প পথের সুযোগ থাকলেও এলএনজির জন্য হরমুজ প্রণালি এড়িয়ে যাওয়ার কার্যকর বিকল্প নেই। এই ঝুঁকি দীর্ঘস্থায়ী হলে বিকল্প পাইপলাইন নির্মাণ, অন্য উৎস থেকে সরবরাহ এবং চাহিদা কমানোর উদ্যোগ আসতে পারে; সংকটের আগে দৈনিক ২ কোটি ব্যারেল তেল পরিবহনের পরিমাণ ২০৩০ সালে ৮৫ লাখ ব্যারেলে এবং ২০৩৫ সালে ২০ লাখ ব্যারেলের নিচে নেমে আসতে পারে, যদিও মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক অঞ্চল হিসেবেই থাকবে।

​প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান সংকট অনেক দেশকে জ্বালানি কৌশল নতুন করে ভাবতে বাধ্য করছে, যেখানে উৎস, পথ, প্রযুক্তি ও সরবরাহব্যবস্থায় বৈচিত্র্য আনা এবং দেশীয় সম্পদ ও বিদ্যুতায়নের গতি বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। নিজস্ব জ্বালানি সম্পদের দিকে ঝুঁকলে সৌরবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুতের মতো নবায়নযোগ্য উৎস বেশি লাভবান হতে পারে এবং জ্বালানি দক্ষতা ও জৈব জ্বালানির ব্যবহারও বাড়তে পারে। পাশাপাশি ২০১৯ সাল থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে দ্রুত হারে বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা ২০৩৫ সাল পর্যন্ত আরও দ্রুত বাড়তে পারে এবং চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বৈশ্বিকভাবে ৩০ শতাংশের কাছাকাছি পৌঁছাতে পারে।

​আইইএয়ের নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, হরমুজ সংকট জ্বালানি ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে। জ্বালানি খাত ও বৈশ্বিক অর্থনীতি যথেষ্ট সহনশীলতা দেখালেও সংকট যত দীর্ঘ হবে, এর প্রভাব তত গভীর হবে। জ্বালানিবিশ্ব আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো বিশ্বাসযোগ্য পথ তিনি দেখছেন না।

​ফাতিহ বিরোল আরও বলেন, জ্বালানি নিরাপত্তা বাড়াতে গিয়ে কোনো দেশের একটি নির্ভরশীলতার বদলে আরেকটি নির্ভরশীলতায় জড়িয়ে পড়া উচিত নয়। দেশগুলোকে নিজেদের সম্পদ, পরিস্থিতি ও অগ্রাধিকার অনুযায়ী জ্বালানির পথ বেছে নিতে হবে। তবে আরও নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সব দেশেরই স্বার্থ রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

২০৩৫ সালে বাংলাদেশ-পাকিস্তানের এলএনজি আমদানি বাড়বে ৭০ শতাংশ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত