সংবাদ

চলতি মাসেই আসছেন ৪ ইউরোলজি বিশেষজ্ঞ

চীনের সহায়তায় বিএমইউতে বসছে আধুনিক জয়েন্ট সার্জারি ক্লিনিক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম

চীনের সহায়তায় বিএমইউতে বসছে আধুনিক জয়েন্ট সার্জারি ক্লিনিক

চীনের কারিগরি কৌশলগত সহযোগিতায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অচিরেই চালু হতে যাচ্ছে একটি অত্যাধুনিকজয়েন্ট সার্জারি ক্লিনিক বুধবার বিকেলে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর কার্যালয়ে চীনের উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে চীনের কালচারাল কাউন্সিলর লি শারপেন এবং থার্ড সেক্রেটারি ঝু ইয়ং উপস্থিত ছিলেন।

উভয় দেশের প্রতিনিধিদের এই বৈঠকে উচ্চতর চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য গবেষণা এবং আধুনিক চিকিৎসাসেবা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

বিএমইউ সূত্র জানায়, চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সহযোগিতায় এই ক্লিনিকটি স্থাপন করা হবে এবং শিগগির বিষয়ে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে চলতি মাসেই কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বিএমইউতে আসবেন। তারা এখানে জটিল অপারেশন পরিচালনার পাশাপাশি স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ জ্ঞান বিনিময় কার্যক্রম পরিচালনা করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই ধরণের আন্তর্জাতিক সহযোগিতা দেশের চিকিৎসা শিক্ষা গবেষণাকে বিশ্বমানে উন্নীত করবে এবং আধুনিক স্বাস্থ্যসেবার নতুন পথ উন্মোচন করবে।

একই দিনে বিএমইউতেপ্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা দিবস ২০২৫উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে তার অনন্য অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রশংসাপত্র প্রদান করা হয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই বরেণ্য অধ্যাপক বর্তমানে অক্সফোর্ড সেন্টার ফর ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড গ্লোবাল হেলথের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভ্যাকসিন উন্নয়ন এবং কোভিড-১৯ ম্যালেরিয়ার মতো সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে তার দীর্ঘ অভিজ্ঞতা বিএমইউর গবেষকদের অনুপ্রাণিত করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চীনের সহায়তায় বিএমইউতে বসছে আধুনিক জয়েন্ট সার্জারি ক্লিনিক

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত