দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
এর আগে গত ৪ মে হাম ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছিল। সেই রেকর্ড স্পর্শ করলো আজকের মৃত্যুসংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামে নিশ্চিত হয়ে মৃত্যু হয়েছে ৮৭ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকায় ছয়জন, সিলেটে তিনজন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে দুইজন করে এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৭ জনের শরীরে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭১৯ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের প্রকোপ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। অভিভাবকদের সতর্ক থাকার এবং শিশুদের সময়মতো টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন