শীতের সকালে বিছানা ছাড়তে অনীহা থাকলেও দৈনন্দিন কাজ থেমে থাকে না। তবে তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে শরীরের ভেতরেও কিছু পরিবর্তন ঘটে, যার প্রভাব পড়তে পারে হৃদযন্ত্রে। ঠান্ডায় রক্তনালি সংকুচিত হওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ার কারণে হৃদ্রোগের ঝুঁকি তৈরি হতে পারে।
বিশেষ করে আগে থেকেই হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের শীতকালে বাড়তি সতর্কতা প্রয়োজন। ভোরে ঘুম থেকে উঠে হঠাৎ তাড়াহুড়া করে চলাফেরা করাও হৃদযন্ত্রের ওপর চাপ বাড়াতে পারে। শীতের সময় হৃদ্রোগের ঝুঁকি কেন বাড়ে, কারা বেশি সতর্ক থাকবেন এবং কীভাবে হৃদযন্ত্র সুস্থ রাখা যায় - তা জানা জরুরি।
শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে ঠান্ডার সময় ত্বকের কাছাকাছি রক্তনালিগুলো সংকুচিত হয়। চিকিৎসাবিজ্ঞানে এ প্রক্রিয়াকে বলা হয় ভ্যাসোকনস্ট্রিকশন। রক্তনালি সংকুচিত হলে রক্ত চলাচলে বাধা তৈরি হতে পারে এবং রক্তচাপ বাড়তে পারে। তখন শরীরে স্বাভাবিক রক্ত সঞ্চালন বজায় রাখতে হৃদযন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়।
ঠান্ডা আবহাওয়ায় স্নায়ুতন্ত্রের কিছু কার্যক্রমও সক্রিয় হয়ে ওঠে। এর প্রভাবে হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়তে পারে। একই সঙ্গে রক্ত জমাট বাঁধার সঙ্গে সংশ্লিষ্ট প্লাটিলেটের কার্যকারিতায় পরিবর্তন আসার আশঙ্কা থাকে।
যাদের হৃদযন্ত্রের ধমনিতে আগে থেকেই চর্বি বা প্লাক জমে রয়েছে, তাদের জন্য এই পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। ধমনিতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে হার্ট অ্যাটাকের আশঙ্কা তৈরি হয়।
ঘুম থেকে ওঠার পর শরীরে রক্তচাপ, হৃদস্পন্দন এবং কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা স্বাভাবিকভাবেই বাড়তে শুরু করে। এতে হৃদযন্ত্রের কাজের চাপও বৃদ্ধি পায়।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুনীল কুমার মণ্ডলের মতে, শীতের সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে চলাফেরা করলে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। বিশেষ করে বিছানা ছেড়েই ঠান্ডা বাথরুমে যাওয়া বা প্রস্তুতি ছাড়াই দ্রুত হাঁটাহাঁটি করা ঝুঁকি বাড়াতে পারে।
তাই সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানায় বসে থাকা এবং ধীরে ধীরে দিনের কাজ শুরু করা ভালো।
শীতকালে কয়েকটি শারীরিক অবস্থার ক্ষেত্রে
হৃদ্রোগের
ঝুঁকি তুলনামূলক
বেশি হতে
পারে। যেমন:
· প্রবীণ ব্যক্তি: বয়স বাড়ার সঙ্গে হৃদযন্ত্র ও রক্তনালির কার্যক্ষমতায় পরিবর্তন আসে। ঠান্ডা আবহাওয়া তাদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।
· উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তি: ঠান্ডায় রক্তনালি সংকুচিত হয়ে রক্তচাপ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
· ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি: হৃদযন্ত্র ও রক্তনালির জটিলতার ঝুঁকি আগে থেকেই বেশি থাকতে পারে।
· আগে হার্ট অ্যাটাক হয়েছে এমন ব্যক্তি: শীতকালে তাদের হৃদস্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন।
· স্টেন্ট বা বাইপাস সার্জারি করানো ব্যক্তি: চিকিৎসকের নির্দেশনা মেনে চলা জরুরি।
· হার্ট ফেইলিউরে আক্রান্ত ব্যক্তি: হৃদযন্ত্র শরীরের প্রয়োজন অনুযায়ী রক্ত পাম্প করতে না পারায় ঠান্ডায় বাড়তি চাপ তৈরি হলে জটিলতা দেখা দিতে পারে।
· ধূমপায়ী ব্যক্তি: নিয়মিত ধূমপান করেন এমন ব্যক্তিদেরও শীতকালে হৃদ্রোগের ঝুঁকি বিবেচনায় সতর্ক থাকতে হবে।
শীতের সময় হৃদযন্ত্রের ওপর চাপ কমাতে দৈনন্দিন জীবনযাপনে কিছু পরিবর্তন আনা যেতে পারে।
ঘুম থেকে উঠে হঠাৎ দাঁড়িয়ে পড়বেন না। কিছুক্ষণ বিছানায় বসে থেকে ধীরে ধীরে স্বাভাবিক কাজে ফিরুন।
বাইরে বের হওয়ার সময় গরম পোশাক পরুন। মাথা, ঘাড়, হাত ও পা ঠান্ডা থেকে সুরক্ষিত রাখুন। ঘর ও বাথরুমের পরিবেশও যথাসম্ভব উষ্ণ রাখার চেষ্টা করুন।
শীতের ভোরে অতিরিক্ত ঠান্ডার মধ্যে হাঁটার পরিবর্তে আবহাওয়া কিছুটা উষ্ণ হলে ব্যায়াম করতে পারেন। ব্যায়ামের আগে ওয়ার্মআপ করুন। বায়ুদূষণ বেশি থাকলে ঘরের ভেতরে ব্যায়াম করা বিকল্প হতে পারে।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদ্রোগের ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত খেতে হবে। রক্তচাপ স্বাভাবিক থাকলেও নিজে থেকে ওষুধ বন্ধ করা উচিত নয়।
অতিরিক্ত লবণ, তেল ও চর্বিযুক্ত খাবার কমিয়ে দিন। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল ও সুষম খাবার রাখুন। ধূমপান এড়িয়ে চলুন।
হার্ট অ্যাটাকের
উপসর্গ দেখা
দিলে দ্রুত
চিকিৎসা
নেওয়া অত্যন্ত
গুরুত্বপূর্ণ। তাই লক্ষণগুলো সম্পর্কে সচেতন
থাকা প্রয়োজন।
· বুকে ব্যথা, চাপ বা ভারী কিছু চেপে বসার অনুভূতি
· ব্যথা হাত, পিঠ, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে পড়া
· হঠাৎ শ্বাসকষ্ট
· অস্বাভাবিক ঘাম
· বমিভাব বা বমি
· মাথা ঘোরা কিংবা হঠাৎ দুর্বল লাগা
সব রোগীর ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণ একরকম হয় না। কখনো তীব্র বুকে ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে।
এসব উপসর্গ দেখা দিলে নিজে থেকে সেরে ওঠার অপেক্ষা না করে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে। প্রয়োজনে অ্যাম্বুল্যান্সের সাহায্য নিয়ে হৃদ্রোগের চিকিৎসা সুবিধা রয়েছে এমন হাসপাতালে যেতে হবে। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ।
শীত এলেই যে হার্ট অ্যাটাক হবে, এমন নয়। তবে তাপমাত্রা কমার সঙ্গে হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। তাই হৃদরোগে আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি বাড়তি নজর রাখা প্রয়োজন। নিয়মিত ওষুধ, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, নিরাপদ ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা শীতকালে হৃদযন্ত্র সুস্থ রাখার গুরুত্বপূর্ণ উপায়।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন