সংবাদ
সংবাদ

শাহজালালের তৃতীয় টার্মিনালে ১৫ বছরের জাপানি চুক্তি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

শাহজালালের তৃতীয় টার্মিনালে ১৫ বছরের জাপানি চুক্তি
ছ‌বি: সংগৃ‌হিত

​হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি কোম্পানির কাছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তি অনুযায়ী, জাপানি কোম্পানির কাছ থেকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পাবে সরকার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের অংশও পাবে সরকার।

​সোমবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ প্রস্তাব সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) মাধ্যমে টার্মিনাল-৩ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

​জানা গেছে, তৃতীয় টার্মিনাল নির্মাণের পর এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে জাপানি কোম্পানিটি আগ্রহ প্রকাশ করে আর্থিক প্রস্তাব জমা দেয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রস্তাবটি যাচাই-বাছাই করে দর-কষাকষি সম্পন্ন করে। এরপর প্রস্তাবিত কনসেশন চুক্তি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মাধ্যমে ভেটিং করা হয়। ভেটিং শেষে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে।

​চুক্তির শর্ত অনুযায়ী, টার্মিনাল-৩ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন পিরিয়ড নির্ধারণ করা হয়েছে ১৫ বছর। এ জন্য জাপানি কোম্পানিকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হবে। এছাড়া চুক্তিতে যাত্রী ও কার্গো পরিবহন থেকে রাজস্ব ভাগাভাগির শর্ত রাখা হয়েছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ মার্কিন ডলার এবং কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

​চুক্তিতে এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ মার্কিন ডলারের বিষয়টি উল্লেখ রয়েছে, যেখানে বর্তমানে স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা নেওয়া হয়। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও শর্ত রাখা হয়েছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সম্পন্ন করবে। পাশাপাশি প্রকল্প হস্তান্তরের তারিখ থেকে ১৪ মাসের মধ্যে টার্মিনাল-৩-এর পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে বলে চুক্তির শর্ত রাখা হচ্ছে।

​জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শাহজালালের তৃতীয় টার্মিনালে ১৫ বছরের জাপানি চুক্তি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত