সংবাদ
সংবাদ

হামে ঝরল আরও ৮ প্রাণ, থামছে না মৃত্যুর মিছিল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

হামে ঝরল আরও ৮ প্রাণ, থামছে না মৃত্যুর মিছিল
ছবি : সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই প্রাদুর্ভাবকে ‘গ্রেড-২ ইমার্জেন্সি’ হিসেবে চিহ্নিত করে বলেছে, বাংলাদেশে হামের বিস্তার দেশটির আগের অর্জনকে উল্টে দিয়েছে এবং টিকাদানের ঘাটতি পূরণে জরুরি পদক্ষেপ না নিলে সংক্রমণ আরও ছড়াবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার (১৫ নভেম্বর) পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৫৮ শিশুর শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ৪১৪ শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ শিশু। পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগী ২ লাখ ৪৮ হাজার ৬০ জন; নিশ্চিত রোগী ২৫ হাজার ২৬৯ শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৩৯ শিশু, ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১২ হাজার ৪০২ শিশু।

হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, একজন আক্রান্ত ব্যক্তি ১৮ জন পর্যন্ত অন্যকে সংক্রমিত করতে পারেন। ভাইরাসটি বাতাসে বা সংক্রমিত পৃষ্ঠে দুই ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে । সংক্রমণ শুরুর ৭ থেকে ১৪ দিন পর উপসর্গ দেখা দেয়- জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং মুখের ভেতরে সাদা দাগ। এরপর সারা শরীরে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে ।

মৃত্যুর বেশিরভাগ ঘটনা ঘটে জটিলতায়- নিউমোনিয়া, ডায়রিয়া, এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ), অন্ধত্ব ও বধিরতা। অপুষ্টি ও ভিটামিন এ-এর অভাব থাকলে ঝুঁকি বহুগুণ বাড়ে । ডব্লিউএইচও বলছে, প্রতি ১ হাজার রিপোর্টেড কেসে দুই থেকে তিনটি মৃত্যু ঘটতে পারে।

বাংলাদেশের বর্তমান প্রাদুর্ভাবের মূল কারণ টিকাদানে ঘাটতি। ডব্লিউএইচও-এর তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ সালে দেশব্যাপী হাম-রুবেলা টিকার মজুদ সংকট এবং ২০২০ সালের পর নিয়মিত গণটিকাদান ক্যাম্পেইন না হওয়ায় সংবেদনশীল শিশুর সংখ্যা বেড়েছে। আক্রান্তদের ৯১ শতাংশের বয়স ১ থেকে ১৪ বছর, যা এই বয়সগোষ্ঠীতে বড় ‘ইমিউনিটি গ্যাপ’ নির্দেশ করে । ওই সময়ে রাজনৈতিক অস্থিরতাও টিকাদান কার্যক্রম ব্যাহত করেছে।

ডব্লিউএইচও ২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশের পরিস্থিতিকে জাতীয় পর্যায়ে ‘উচ্চ ঝুঁকি’ হিসেবে মূল্যায়ন করে। সংস্থাটি বলেছে, ‘এই প্রাদুর্ভাব বাংলাদেশের হাম নির্মূলের পূর্ববর্তী অগ্রগতির বিপরীত চিত্র তুলে ধরে এবং টেকসই সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। জরুরি পদক্ষেপ নিয়ে নজরদারি জোরদার, দ্রুত কেস শনাক্তকরণ এবং উচ্চমানের টিকাদানের মাধ্যমে ইমিউনিটি গ্যাপ বন্ধ না করা হলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে’ ।

ডব্লিউএইচও এই প্রাদুর্ভাবকে ‘গ্রেড-২ ইমার্জেন্সি’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে, যা সংস্থাকে দ্রুত কারিগরি ও পরিচালন সহায়তা বাড়ানোর সুযোগ দিয়েছে । সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. আহমেদ জামশিদ মোহামেড বলেছেন, জরুরি ক্যাম্পেইন তাৎক্ষণিক প্রয়োজনে সহায়তা করছে, তবে দীর্ঘমেয়াদে নিয়মিত টিকাদান ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।

প্রসঙ্গত, বৈশ্বিকভাবে ২০২৪ সালে হামে মৃত্যু হয়েছে আনুমানিক ৯৫ হাজার মানুষের, যাদের বেশিরভাগই ৫ বছরের কম বয়সী এবং টিকা নেয়নি বা অসম্পূর্ণ টিকা নিয়েছে। ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে টিকাদান প্রায় ৫ কোটি ৯০ লাখ মৃত্যু প্রতিরোধ করেছে । বাংলাদেশে ২০২৬ সালের এপ্রিলে জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু হয়, যেখানে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হয়। প্রাথমিকভাবে ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ উপজেলায় শুরু হয়ে পরে গোটা দেশে সম্প্রসারিত হয়।

তবে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টিকাদানে অন্তত ৯৫ শতাংশ কভারেজ প্রয়োজন। বর্তমানে সেটি এখনো সেই লক্ষ্যে পৌঁছায়নি। হামের এই প্রাদুর্ভাব কেবল স্বাস্থ্যসেবার চাপ নয়- এটি দেশের টিকাদান ব্যবস্থার দুর্বলতাকেও উন্মোচন করেছে, যা কাটিয়ে উঠতে সময় ও ধারাবাহিক উদ্যোগ লাগবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

হামে ঝরল আরও ৮ প্রাণ, থামছে না মৃত্যুর মিছিল

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত