সংবাদ
সংবাদ

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার


প্রতিনিধি, ​চাঁদপুর
প্রতিনিধি, ​চাঁদপুর
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার
ছবি : সংবাদ

চাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন ১০ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) ভোরে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া এলাকায় চেকপোস্ট বসায় সদর মডেল থানা-পুলিশ। এ সময় সন্দেহভাজন ১০ যুবককে আটক করে তাদের মুঠোফোন পরীক্ষা করা হয়। এর মধ্যে এক যুবকের মুঠোফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখতে পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে নাহিদ হোসেনের শয়নকক্ষের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কচুয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন ১০ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) ভোরে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া এলাকায় চেকপোস্ট বসায় সদর মডেল থানা-পুলিশ। এ সময় সন্দেহভাজন ১০ যুবককে আটক করে তাদের মুঠোফোন পরীক্ষা করা হয়। এর মধ্যে এক যুবকের মুঠোফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখতে পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে নাহিদ হোসেনের শয়নকক্ষের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কচুয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত