সংবাদ
সংবাদ

তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নারী ও গরুর মৃত্যু

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নারী ও গরুর মৃত্যু
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে চলন্ত মোটরসাইকেলের সঙ্গে গরুর মুখোমুখি সংঘর্ষে প্রতিমা রানী দাস (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় ঘটনাস্থলেই গরুটি মারা গেছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতিমা রানী দাস পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার সোনিপাড়া গ্রামের গোপাল চন্দ দাসের স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে দীপাল দাস (৩০) এবং মোটরসাইকেল চালক তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দোমাল গ্রামের মোশাররফ হোসাইনের ছেলে পাবেল হোসাইন (১৭)।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন মধ্যনগর থেকে তাহিরপুর বাজারের উদ্দেশে রওনা হন। পথে শাহগঞ্জ গ্রামের কাছে পৌঁছালে হঠাৎ একটি গরুর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই গরুটি মারা যায়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রতিমা রানী দাসসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে প্রতিমা রানী দাসের মৃত্যু হয়। আহত অপর দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদ নূরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় রোগীদের আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। পথিমধ্যে ওই নারীর মৃত্যু হয়েছে।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে থানায় কেউ এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নারী ও গরুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত